জম্বি- দ্যা মিনি মন্সটার্স

غير معرف

একফোঁটা স্পোর। মাত্র একফোঁটা। রক্তে কোনভাবে ঢুকতে পারলেই হলো। 

প্রথমে হয়তো খুব একটা টের পাবেন না। আপনার শরীরে আস্তে আস্তে বাড়তে থাকবে ওটা। ক্যান্সারের মতো। রক্তে রক্তে, শিরায় শিরায় জাল বিছানো শুরু করবে প্যারাসাইট। 

কিছুদিন পর খিচুনি শুরু হবে। অস্বাভাবিক খিচুনি। আবার একটু পরে ঠিক হয়ে যাবে। 

তারপর একদিন গভীর রাতে আপনার লকড ইন সিন্ড্রোমের মতো হবে। আপনার নড়াচড়া বন্ধ হবে। তখন বুঝবেন, আপনার ব্রেইনে ঢুকে গেছে ওটা। 

প্যারাসাইট কন্ট্রোল নিবে আপনার বডির। আপনি সব দেখবেন, শুনবেন, কিচ্ছু করতে পারবেন না। আপনার হাত নতুন মালিকের কথা শুনবে। আপনার পা নিজে থেকে হাঁটা শুরু করবে। 

গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন আপনি রওনা দিবেন জঙ্গলের দিকে। ওটা আপনাকে জঙ্গলে নিতে চায়। 

জঙ্গলে বিরাট কালো মোটা গাছটার কাছে এসে আপনি থামবেন। অথবা বলা যায়, আপনার শরীর থামবে। 

আশেপাশে পচা গলা বিশ্রী গন্ধ, আপনি ঘাড় ঘুরিয়ে দেখতে  চাইবেন। আপনার ঘাড় কথা শুনবে না। যে বধ্যভূমিতে আপনাকে নিয়ে আসা হয়েছে সেটা ঘুরিয়ে দেখানোর সময় এখন না। এখন সময় কাজের। 

ওটা আপনার সাথে কথা বলে না, হাত পায়ের সাথে বলে। আপনার হাত পা মোটা গাছটা আঁকড়ে ধরে উঠতে শুরু করবে। ভয় পাবেন না, ওটা আপনাকে পড়তে দিবে না, গাছ থেকে পড়ে আপনার মৃত্যু হবে না। 

আপনি গাছের মগডালে উঠবেন। আপনার হাত পা  ডাল খুব ভালভাবে জড়িয়ে ধরবে। দরকার হলে দাঁত দিয়েও ডাল কামড়ে ধরা হবে। 

শক্ত করে ধরা শেষ? ওইটাই ছিল আপনার শরীরের শেষ কাজ। হাত পায়ের নড়াচড়ার আর দরকার নেই। 

গাছ থেকে পড়ে আপনার মৃত্যু হবে না, আপনার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আপনার শরীরের পুষ্টি নিয়ে ধীরে ধীরে বড় হবে ওটা। 

তারপর যখন সময় আসবে, আপনার খুলি ফুটা করে বের হবে তার ফ্রুটিং বডি। রক্ত ছিটিয়ে পড়বে, আর ছড়িয়ে পড়বে স্পোর। 

মাথা ভেদ করে মাথা তুলবে বীভৎস ফাঙ্গাস করডিসেপ্স। বডি  কন্ট্রোলিং ফাঙ্গাস। 

বাচঁতে চাইলে এখনই পালাতে হবে আপনার দলের সবাইকে। ওই স্পোরের ধারে কাছে থাকা যাবে না। 

কারন এটা গল্প না। যদি মনে করে থাকেন এতক্ষন কোনো হরর মুভি বা গল্প বলছিলাম তাহলে আপনি ভুল ভেবেছেন। বাস্তব অনেক সময়ই গল্পের চেয়ে ভয়ঙ্কর হয়। 

হ্যা, এটা পুরোটাই বাস্তব। তবে ব্যাপারটা মানুষের সাথে নয়, ঘটে পিপড়ারর সাথে।

বিস্তারিত জানতে চাইলে পড়ুন...
https://www.google.com/amp/s/www.theatlantic.com/amp/article/545864/

© Nayeem Hossain Faruque

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.