কীভাবে আপনার ব্লগের অ্যাড্রেসবারের কালার পরিবর্তন করবেন ?

غير معرف

ওয়েবসাইটের রঙের সাথে রঙ মিলিয়ে এড্রেস বার প্রদর্শন করা অ্যান্ড্রয়েডের একটি নতুন ফিচার। আমি কিসের কথা বলছি বুঝতে পেরেছেন? না বুঝলে অসুবিধা নেই, আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। একমাত্র লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন (কিটক্যাট এবং পরবর্তী ভার্শন) গুলিতেই এই ফিচার আছে। এই ফোনগুলিতে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক খুললে দেখতে পাবেন, ব্রাউজারের এড্রেস বারটি নীল বর্ণ ধারণ করেছে কারণ ফেসবুকের রঙ নীল।

সম্প্রতি ফেসবুক ছাড়াও বিবিসি এবং অন্যান্য সোশাল মিডিয়া সাইটগুলি এই ফিচারটি নিজেদের ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করা শুরু করেছে। প্রধানত এটি আপনার ব্লগকে একটি শক্তিশালী কালার ব্র্যান্ডিং করতে সাহায্য করবে। উদাহরণ হিসেবে আপনি ফেসবুককেই বেছে নিন। তাদের সাইটের মেইন কালার থিম হল নীল। তাই আপনি ফেসবুকের লোগো থেকে শুরু করে এন্ড্রয়েড এপ্লিকেশন, জাভা এপ্লিকেশন, ফন্ট সব ক্ষেত্রেই এই নীল রঙ দেখতে পাবেন।



বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে সবার সাথে সাথেই, পারলে সবার আগেই এই সব কাস্টমাইজেশন আপনাকে করে নিতে হবেই। যেভাবেই হোক আপনার ব্লগকে করে তুলতে হবে সবার থেকে আলাদা। তাহলেই আপনি সফল হতে পারবেন।

সাধারণত যখন পাঠকেরা স্মার্টফোন ব্যাবহার করে আপনার ব্লগ খোলে তখন ক্রোম ব্রাউজারের এড্রেস বারে সাদা রঙ দেখতে পায়। কিন্তু যখন আপনি এই অসাধারণ ফিচারটি আপনার ব্লগে যুক্ত করবেন তখন পাঠকেরা নিজেদের ফোনে আপনার ব্লগ খোলা মাত্রই তাদের এড্রেস বারে আপনার ব্লগের রঙ দেখতে পাবে। এর ফলে আপনার ব্লগকে তাদের ফোনের একটি অংশ বলেই মনে হবে। এতে আপনার ব্লগের ব্র্যান্ডিং করতেও সুবিধা হবে এবং এটা আপনার পাঠকদেরো একটা স্মার্ট ইউজার ইন্টারফেস দিতে সক্ষম হবে। সাথে সাথে পাঠকদের কাছে আপনার ব্লগটিও হয়ে উঠবে অন্য সব ব্লগের থেকে আলাদা এবং আরো উন্নত।

আপনিও কি আপনার ব্লগের রঙ অনুযায়ী অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যাবহারকারী পাঠকদের ফোনের এড্রেস বারটিকে আপনার ব্লগের রঙে রাঙিয়ে তুলতে চান? নিশ্চই চান? তাহলে চলুন দেখে নেই কীভাবে এই ফিচারটি আপনার ব্লগে যুক্ত করবেন-

এটা করার জন্য আমি একটি সাধারণ মেটা ট্যাগ ব্যাবহার করেছি। এই মেটা ট্যাগটি আপনার ব্লগের টেম্পলেটে যুক্ত করলেই আপনি আপনার ইচ্ছানুযায়ী রঙ আপনার পাঠকদের এড্রেস বারে দেখাতে সক্ষম হবেন।

এই ফিচারটি আগে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্লগেই যুক্ত করা যেত, কিন্তু আমি এটি ব্লগার টেমপ্লেটে টেস্ট করেছি এবং এটাকে কাজ করাতে সক্ষম হয়েছি এবং এটা ব্লগার টেমপ্লেটে খুব ভালোভাবে কাজ করছে। এই ট্যাগটি আপনার ব্লগার টেমপ্লেটে যুক্ত করতে নীচের ধাপগুলি অনুসরণ করুন-

১) আপনার Blogger Account এ Log in করুন এবং আপনার Blogger Dashboard এ যান।

২) এবার Template > Edit HTML এ ক্লিক করুন।

৩) এবার কী-বোর্ড থেকে CTRL+F চেপে নীচের কোডটি Search করুন।

 ]]></b:skin>



৪) এবার নীচের কোড গুলি Copy করে ওপরের কোডের উপরে বা আগে Paste করে দিন।

 <meta name=”theme-color” content=”#08C6FD“/>

৫) এবার সবশেষে Publish বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

কাস্টমাইজেশন
মনের মত রঙ দেওয়ার জন্য উপরের কোডের # চিহ্নের পরের 08C6FD অংশটিকে আপনার ইচ্ছানুযায়ী কালার কোড দিয়ে পরিবর্তন করে নিন।

ব্যাস কাজ শেষ, এবার আপনি কোন অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনার ব্লগটি খুলে দেখুন কেমন আপনার ইচ্ছানুযায়ী রঙ্গে আপনার ফোনের এড্রেস বারটি রঙ্গিন হয়ে গেছে। আমি উপরের কোডে নীল রঙ এর কালার কোড দিয়েছি। তাই আপনি যদি আপনার ব্লগে সরাসরি উপরের কোডটি প্রয়োগ করেন তাহলে আপনি এড্রেস বারে নীল রঙ দেখতে পাবেন। আপনি আপনার প্রয়োজনে আপনার ব্লগের রঙের সাথে মিল রেখে যে কোন রঙ ব্যাবহার করতে পারবেন। কোন অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।

কৃতজ্ঞতা: সায়েম

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.