আপডেট করা স্যামসাং স্মার্টফোনটি কিভাবে পুরনো ভার্সনে পরিবর্তন বা ডাউনগ্রেড করবেন

غير معرف

আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপগ্রেডেট একটা স্যামসাং স্মার্টফোনকে ডাউনগ্রেড করবেন।

আপগ্রেড: পরবর্তী/সর্বশেষ কোন ভার্শন ইন্সটল করা। [Naugaht 7.0 to Oreo 8.0]
ডাউনগ্রেড: পূর্ববর্তী কোন ভার্শন পুনরায় ইন্সটল করা। [Oreo 8.0 to Naugaht 7.0]

কাজ শুরু করার আগে সম্পূর্ণ লেখাটি কয়েকবার পরুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক...


উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ করতে আপনার যেসব ডিভাইস এবং ফাইল লাগবে:

১. কম্পিউটার (উইন্ডোজ/ম্যাক/লিনাক্স সমর্থিত)
২. স্যামসাং স্মার্টফোন
৩. ইউ এস বি ক্যাবল
৪. ফার্মওয়্যার (অবশ্যই আপনার স্মার্টফোনের মডেলের হতে হবে)
৫. স্যামসাং ড্রাইভার
৬. অডিন ফ্লাশ টুল

চলুন কাজ শুরু করা যাক:

১. ফার্মওয়্যার-টি আপনার কম্পিউটারে এক্সট্রাক্ট (Extract) করুন।

২. অডিন ওপেন করুন। AP/PDA তে ক্লিক করুন এবং AP ফাইলটি সিলেক্ট করুন।



৩. কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ AP ফাইলটির সাইজ অনেক বড়। তাই ফাইলটি প্রোসেস করতে কিছুক্ষণ সময় লাগবে।

৪. ততক্ষণে আপনার স্মার্টফোনটি ডাউনলোড মুড করুন। ডাউনলোড মুড হলে ফোনটি USB এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারলে কম্পিউটারে একটা এলার্ট পাবেন।

৫. এবার Odin Tool Option থেকে Repartition অপশন ডিসিলেক্ট করুন। এবং Auto Reboot এবং F.Reset Time চেকমার্ক দিন।

৬. এবার START ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। যখন ফ্লাশ করা সম্পূর্ণ হয়ে যাবে আপনার Reboot হবে এবং আপনি আগের ভার্সনটি ব্যবহার করতে পারবেন।



প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে নিম্নরুপভাবে সবুজ রঙের PASS লেখা দেখতে পাবেন।



এখন আপনার স্মার্ট ফোনের ডাউনগ্রেড ভার্শন উপভোগ করুন।

[বিশেষ সতর্কতা: এই কাজটি করতে গিয়ে যদি কোন ক্ষতির সম্মুখীন হন তাহলে তার জন্য লেখক এবং ওয়েবসাইট দায়ী থাকবে নাহ]

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.