আজকে আপনাদের সাথে এশিয়া ব্যাংকের ফ্রিল্যান্সার মাস্টার কার্ড স্বাধীন নিয়ে আলোচনা করবো। এশিয়া ব্যাংক কতৃক প্রদত্ত স্বাধীন মাস্টার কার্ডটি ফ্রিল্যান্সারদের জন্য খুবই প্রয়োজনীয় একটা কার্ড। এই কার্ডটি দিয়ে একজন ফ্রিল্যান্সারের যাবতীয় চাহিদা পূর্ণ করা সম্ভব। এশিয়া ব্যাংকের দেওয়া সর্বশেষ কিছু প্রশ্নের উত্তর নিম্নে উল্লেখ করা হলোঃ
প্রশ্ন : ফ্রিল্যান্সার কার্ডের নাম কি?
- স্বাধীন।
প্রশ্ন : কারা স্বাধীন কার্ড পাওয়ার যোগ্য?
- আইটি সেবা রফতানিকারক ফ্রিল্যান্সার অথবা এই সেবায় নিয়োজিত অনলাইনসেবা প্রদানকারী কোম্পানি।
প্রশ্ন : এটা কোথায় ব্যবহার করা যাবে?
- দেশে এবং বিদেশে উভয়ই জায়গায়।
প্রশ্ন : এটা কি দ্বৈত মুদ্রার কার্ড?
- হ্যা।
প্রশ্ন : স্বাধীন কার্ডের কি Supplimentary কার্ড পাওয়া সম্ভব?
- হ্যা (বাংলাদেশি "টাকা")।
প্রশ্ন : স্বাধীন কার্ডের সর্বোচ্চ কত ভাগ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ আছে?
- ৭০%
প্রশ্ন : কত ভাগ দেশীয় মুদ্রায় রুপান্তর করতে পারবে?
- ১০০%
প্রশ্ন : রূপান্তরের কি কোন ফি প্রযোজ্য আছে কিনা?
- না।
প্রশ্ন : ATM থেকে নগদ উত্তোলনের সুযোগ আছে কি?
- হ্যাঁ।
প্রশ্ন : অনলাইনে/ ইকমার্সে দেশীয় এবং বিদেশি উভয়ই মুদ্রায় লেনদেন করা কি সম্ভব?
- হ্যাঁ।
প্রশ্ন : এটা কি চিপ নির্ভর যা তথ্যের নিরাপত্তানিশ্চিত করে?
- হ্যাঁ।
প্রশ্ন : লেনদেনের SMS বার্তা সেবার সুযোগ আছে কি?
- হ্যাঁ।
প্রশ্ন : স্বাধীন কার্ডে কি বীমা সুবিধা আছে?
- হ্যাঁ।
প্রশ্ন : কি ধরণের বীমা সুবিধা প্রদান করা হবে?
- বিদেশ থেকে রেমিট্যান্স আসার ৩ (তিন) মাসের মধ্যে যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রাপ্তির সুবিধা পাবে গ্রাহকের বেনিফিশিয়ারি।
প্রশ্ন : স্বাধীন কার্ডের কিভাবে আবেদন করতে হবে?
- ব্যাংক এশিয়ার নিকটস্থ ব্রাঞ্চ/ কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে।
প্রশ্ন : ব্যাংক হিসাব খোলা কি বাধ্যতামূলক?
- না।
প্রশ্ন : কার্ডের বার্ষিক ফী কত?
- চার্জ ৫০০ টাকা (ভ্যাট ৭৫ টাকা) মোট ৫৭৫ টাকা।
প্রশ্ন : এই কার্ডে কি অতিরিক্ত অর্থ জমা দেওয়া যাবে কি?
- হ্যাঁ (বাংলাদেশি “টাকা”)।
আমাদের পোস্ট যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ।

