অ্যান্ড্রয়েড ক্রোম ব্রাউজারে ডুয়েট নেভিগেশন মেনু এনাবল করবেন কিভাবে?

غير معرف
অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার প্রি-ইনস্টল করা থাকে তাই কম বেশি সকলেই ক্রোম ব্রাউজার আমরা ইউজ করি। তো বন্ধুরা এই টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু এনাবল করতে হয়। তো বন্ধুরা যারা ক্রোম ব্রাউজারের ডুয়েট মেনু চেনেন না তারা নিচের স্কিনশট দেখুন। স্কিনশটে হলুদ কালারে মার্ক করা নেভিগেশন বারটিকেই ক্রোম ব্রাউজারের ডুয়েট মেনু বলা হয়।


ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু এনাবল করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুনঃ

১. আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি পুরাতন ভার্সনের হলে আগে ব্রাউজারটি আপডেট করে নিন। আপডেট শেষ হলে ক্রোম ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ‘chrome://flags’ টাইপ করে এই লিঙ্কে প্রবেশ করুন।

২. এই লিঙ্কে প্রবেশ করলে উপরে সার্চ বক্স দেখতে পাবেন। এই সার্চ বক্সে ‘Chrome Duet’ টাইপ করুন। টাইপ করার সাথে সথেই অটো সার্চ হলে আপনার সামনে ‘Chrome Duet’ নামে একটি অপশন আসবে।

৩. এই অপশনের নিচে থাকা সিলেকশনে ‘Enabled’ সিলেক্ট করুন।


৪. ‘Enabled’ সিলেক্ট করলে ব্রাউজার স্কিনের নিচে ‘Relaunch’ নামে একটা বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করুন।

৫. বাটনে ক্লিক করলে ক্রোম ব্রাউজার ক্লোজ হয়ে যাবে। এরপর আবার ক্রোম ব্রাউজার ওপেন করে দেখুন নিচে একটি নেভিগেশন মেনু দেখতে পাবেন। ব্যাস! আপনার কাজ শেষ। এবার উপভোগ করুন। 

এবার দেখুন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু ডিসেবল করবেন। একইভাবে ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু ডিসেবল করতে আবার ‘chrome://flags’ এই লিঙ্কে গিয়ে আবার ‘Chrome Duet’ সার্চ করে আগে যেভাবে এনাবল করেছিলেন ঠিক সেভাবেই ‘Disabled’ সিলেক্ট করে ‘Relaunch’ বাটনে ক্লিক করে আবার নতুন করে ক্রোম ব্রাউজার ওপেন করুন। তাহলেই ডুয়েট মেনু হাইড হবে।

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

ধন্যবাদ।

© Rj Sohan

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.