একনজরে দেখে নিন কোন কাজগুলো করলে ফ্রিল্যান্সিংয়ে সাফল্য আসবেই

غير معرف
আস্সালামু আলাইকুম। কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আল্লাহ-র অশেষ রহমতে আমিও ভালো আছি।
আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ-

প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের কাজের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কাজের সুযোগ। এর বড় একটি উদাহরণ হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এতে নির্দিষ্ট অফিসে বসে কাজের পরিবর্তে প্রতিষ্ঠানগুলো বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কাজের দায়িত্ব দিয়ে দেয়। বিশ্বজুড়ে আউটসোর্সিং খাতের প্রবৃদ্ধি হচ্ছে। বাজার বিশ্লেষকেরা বলছেন ২০১৮ সালে আউটসোর্সিং শিল্পের আকার ৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ভবিষ্যতে এ খাতের আরও প্রবৃদ্ধি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আজকে আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং শুরু করা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেয়ার করবো।

1# আমি ফ্রিল্যান্সারে কাজ করতে চাই এর জন্য আমাকে কি কি করতে হবে?

☞ সর্ব প্রথমে যা করতে হবে সেটা হলো আপনি ইংরেজিতে কেমন সেটা জানা। যদি আপনি ইংরেজি বুঝতে এবং বোঝাতে পারেন তাহলে এটা নিয়ে আর কোনো কথা নেই।

2# আমি ফ্রিল্যান্সারে কাজ করতে চাই এর জন্য আমাকে কি কি করতে হবে?

☞ আপনার যদি কোনো কাজের স্কিল থাকে তাহলে যেকোনো মার্কেটপ্লেসে আপনার ডিমান্ড থাকবে। যদি স্কিল না থাকে তাহলে আমি অনুরোধ করবো আগে স্কিল ডেভেলপ করেন এর পর কাজ করতে আসবেন। যদি না পারেন তাহলে দুঃখিত। এটা বাংলাদেশ এর কোনো সরকারি যব না। যেটা ঘুষ দ্বারা সমাধান করা যাবে।

3# আমি ফ্রিল্যান্সারে কাজ করতে চাই এর জন্য আমাকে কি কি করতে হবে?

☞ একটা মার্কেটপ্লেস সম্বন্ধে আপনার জানা অত্যাবশ্যক। কেন জানবেন? জানার কারণ হলো, মনে করেন আপনি যে বাসায় থাকেন সে বাসার নিয়ম কানুন, রীতিনীতি সব আপনার জানা আছে। ঠিক একই ভাবে আপনাকে মার্কেটপ্লেস এর টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগুলাও জানা অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ আইডি সাস্পেনশনের ব্যাপার গুলা আছে। বিড রেস্ট্রিকশন এর প্যারা আছে। যদি বিড রেস্ট্রিকশন পড়েন তাহলে বুঝবে আপনার মুখে সে মাসে আহার নাও ঢুকতে পারে।

4# বর্তমান মার্কেটপ্লেসে সব চেয়ে কোন কাজের দাম বেশি?

☞ এটার উত্তর আপনি নিজেই দিতে পারবেন। কিছু দিন বিভিন্ন মার্কেটপ্লেস ঘুরে বেড়ান তাইলে জেনে যাবেন।

5# ভাই আমি তো ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি এটা শিখলে কেমন ইনকাম করা যাবে?

☞ ইনকাম এর কথা ভুলে গিয়ে আগে নিজেকে এক্সপার্ট করে গড়ে তুলুন এর পর ইনকামের কথা ভাব্বেন।

6# এমন কোনো কাজ আছে ভাই? যেটা করলে কম সময়ে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যাবে?

☞ আপনি যদি পারেন তাহলে সব কাজই সহজ। আর আগেই বলেছি ইনকামের কথা ছেড়ে আগে এক্সপার্ট হন এরপর ইনকাম করার কথা ভাবুন। আর তা নাহলে মার্কেটপ্লেসে নামার চিন্তা-ভাবনা মাথা থেকে ঝেরে ফেলুন। এমন মনোভাব নিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব নাহ। আমার কথাই কিছু মনে করবেন না।

তবে চেষ্টা করতে হবে, ভাল কিছু করার। সব কিছুর প্রধান হচ্ছে ধৈর্য । ধৈর্য ছাড়া কোনোভাবেই সফল হওয়া সম্ভব না। তবে অতিরিক্ত টেনশন বা মন খারাপ করলে চলবে নাহ। হয়তবা আপনার ব্যর্থতার মাঝে লুকিয়ে আছে সাফল্য। শোককে শক্তিতে পরিনত করুন। একদিন  আপনি পারবেন জয় করতে। আজ যারা আপনাকে নিয়ে নিন্দা করছে, দেখবেন তারাই একদিন আপনার সাফল্য দেখে হাত তালি দিবে। নিরাশ হবেন না। সব সমস্যার সমাধানকারী আল্লাহ্। প্রতিনিয়ত তাকে স্বরন করুন, তার ওপর বিশ্বাস রাখুন তিনি সমাধান দিবেন। 

আমাদের টিউটোরিয়ালগুলো যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলেই আমার কষ্ট সার্থক। আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না।

ধন্যবাদ।

© Alamin Hossain Araf

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.