ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি? এদের মধ্যে পার্থক্য কি?বিস্তারিত দেখুন

غير معرف
আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়। আমার আজকের টপিকসটাতে ওয়েব ডিজাইন এবং  ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবো। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি।

© Hackernoon


ভাই কোনটা ভালো? ওয়েব ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট? কোনটা শিখলে বেশি টাকা কামানো যায়? কোনটা শিখলে তারা তারি বড় লোক হতে পারবো?

হইছে ভাই থামেন এখন। এতো প্রশ্ন কেন করেন? উত্তর দেই ১ কথায় ওকে, সব কিছু নির্ভর করবে আপনার উপর। প্রশ্ন করলেন না, কেন এমন বললাম?
উত্তর দেই আগে, কারণ টা হলো আপনি যেটাতে যত দ্রুত শিখে নেবেন তত দ্রুত আপনি উপরে উঠতে পারবেন।

আহা ভাই, যদু মদু কদু না। প্রো হতে হবে প্রো। বুঝাইতে পারছি নাকি ভাই? যদি না বুঝেন তাহলে আবার পড়েন। যদি বুঝে যান তাহলে নিচে নামি। না মানে বিস্তারিত লিখি।

আপনারা অনেকেই আছেন যারা মনে করেন যে, “ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট” এর মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট দুইটা টি আলাদা বিষয়।

যদিও আলাদা তবুও একটি বিষয়ের সাথে অন্য বিষয়টি অতপ্রত ভাবে জড়িত। আপনি যে কোন একটি বিষয়ে পারদর্শী হলেও কাজের এর নিশ্চয়তা পাবেন। একটা ওয়েব সাইট এর মুলত ২ টি অংশ থাকে। একটি হচ্ছে আপনি যা দেখছেন বা ফ্রন্ট ইন্ড অন্যটি হচ্ছে আপনি যা দেখছেন তা কি ভাবে আসছে বা আপনি যা দেখতে চাচ্ছেন তা কিভাবে দেখাচ্ছে বা ব্যাক ইন্ড।

ওয়েব ডিজাইনার মুলত ফ্রন্ট ইন্ড এর কাজ করে ও ওয়েব ডেভেলপের ব্যাক ইন্ড এর কাজ করে। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে ভাই ফ্রন্ট ইন্ড আবার কি জিনিশ?

থামেন ভাই ক্লিয়ার করে দিতেছি। কিছুটা আন্দাজ করতে পারছেন সম্মুখ দিককে বুঝানো হয়েছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটি/ব্লগসাইটটি বানান সেটা আপনার ভিজিটররা যেভাবে দেখতে পাবে, সেটাই হচ্ছে ফ্রন্ট-ইন্ড।

ফ্রন্ট-ইন্ড থেকে সাধারণত কিছু দেখা, পড়া বা পাওয়া যায়। তবে ডায়নামিক ওয়েবসাইটের ফ্রন্ট-ইন্ড থেকে কোনো কিছু ইনপুটও করা যায়। যাই হোক, সহজ ভাষায়- একজন ভিজিটর একটা ওয়েবসাইটকে যেভাবে দেখতে পায় সেটা হচ্ছে ঐ ওয়েবসাইটের ফ্রন্ট-ইন্ড। মনে হয় বুঝেছেন।

তাহলে এবার ব্যাক ইন্ড এর দিকে যাই নাকি?
তাহলে বলি ব্যাক ইন্ড নিয়ে। ব্যাক-ইন্ড হচ্ছে ফ্রন্ট-ইন্ডের সম্পূর্ণ বিপরীত। মানে হলো একজন ডেভেলপার যখন একটা ওয়েবসাইট তৈরি করেন/ডেভেলপ করেন তখন তিনি পেছনে যে সব কাজ করেন সেগুলো ব্যাক-ইন্ড।

মনে রাখবেন একজন ডেভেলপারকে ব্যাক-ইন্ড সম্পর্কে খুব সচেতন হতে হয়। তবে আমি মনে করি, ভালো একজন ডেভেলপার হতে চাইলে ফ্রন্ড-ইন্ড সম্পর্কেও ধারণা ক্লিয়ার থাকতে হবে।

কেন?
কারণ, আপনি যদি প্রচুর সার্ফিং করেন তাহলে একটা ওয়েবসাইটের ফ্রন্ট-ইন্ড দেখেই আপনি বুঝবেন সাইটটি কোন ধরণের স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়েছে। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা হয়ে থাকে তাহলে কী থিম ব্যবহার করেছে, কি কি প্লাগিন ব্যবহার করেছে বুঝতে চেষ্টা করুন। যা আপনার স্কিল দ্রুত ডেভেলপ করবে। বুঝেছেন?

তাহলে এবার আবার মূল আলোচনায় ফিরে যাই। যেখানে ছিলাম সেটা হলো একজন ওয়েব ডিজাইনার একটি সাইটে নানা রকম ডিজাইন করেন। তিনি শুধু সাইট এর প্রদর্শন অববয় করেন। এখানে কোন অ্যাপ্লিকেশন থাকবে না। ওয়েব ডিজাইন শেখা অত্যন্ত সহজ আপনি ইচ্ছা করলে মাত্র ২-৩ মাসের মধ্যে একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন।

ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে (X)HTML এবং CSS এর পাশাপাশি Basic jQuery, JavaScript, PHP শিখতে পারেন। যে কথা গুলা আমি আমার আগের পোস্টেই উল্লেখ করেছি। নানা রকম Framework যেমন, Bootstrap, Css Less Framework ইত্যাদি।

এছাড়া, আপনাকে ফটোশপ এর কাজ জানতে হবে। কেননা, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন তাহলে আপনাকে অবশ্যই সাইট এর ব্যানার, পোষ্টার এবং বিভিন্ন ধরণের বাটন তৈরি করতে হবে। অনেক পড়া লেখা হলো এবার শেখা শুরু করে দিন। আমাদের ওয়েবসাইটে এই সম্পর্কে অনেক পোস্ট আছে, সেখান থেকেই শুরু করতে পারেন।

আজকের মত আসি দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে। ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না ।

© শিশির চৌধুরী

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.