এক নজরে দেখে নিন এই সময়ের সেরা ৯টি টেক সাইট

غير معرف
আজকে এখানে এমন কিছু টেকনোলজি সাইট সম্পর্কে জানাবো যেখানে প্রত্যেক মিনিটে সর্বশেষ টেক খবর আপডেট করা হয়। মোবাইল, কম্পিউটার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে বিস্তারিত আপডেট পাওয়া যায় এসব সাইটে। মোটামুটি ভালো ইংলিশ জানা থাকলে এসব ভিজিট করতে পারবে যে কেউ। আর কথা বাড়িয়ে চলুন শুরু করি।


১. Mashable আমার মনে হয় এই সাইটের কথা জানে না এমন মানুষ খুবই কম। এটা এমন একটা অল রাউন্ডার সাইট যেখানে সোস্যাল মিডিয়া, টেকনোলজি এবং ওয়েব কালচার নিয়েও পোস্ট পাওয়া যায়। মাশাবল সেরা একটি টপ লিস্টেড সাইট যেখানে প্রোফেশনালরা যেমন রয়েছে তেমনি সাধারণ অনেক ভিজিটরেরও সমারোহ রয়েছে। তাই এখানের কন্টেন্ট বুঝতে কারই সমস্যা হওয়ার কথা না। ব্যক্তিগতভাবে এই সাইটি আমার বেশ প্রিয়। প্রতিদিন একবার হলেও এই সাইট ভিজিট করি।

২. Wired.com – যুক্তরাষ্ট্রের অন্যতম বড় টেক ম্যাগাজিনের সাইট হলো এটা। টেকনোলজির জন্য সেরা একটি রিসোর্স হিসেবে ভার্চুয়াল জগতে বেশ সমাদৃত। গ্যাজেট, মোবাইল থেকে গাড়ি, বিনোদন এমনকি রাজনীতির খবরও বাদ যায় না! এখানে প্রফেশনালরা যেমন লিখে তেমনি সাধারণ লেখকরাও লিখে থাকে।

৩. CNET Blogs – এই সাইটটি  সারা পৃথিবীর মিলিয়ন ব্যবহারকারীদের মিলনস্থল হিসেবে পরিচিত। ইলেক্ট্রনিক্স পণ্যের ভোক্তাদের সরাসরি রিভিউ পাওয়া যায় এই সাইটে বেশ কার্যকরভাবেই। অন্যান্য লেখকের পাশাপাশি এই সাইটের নিজস্ব স্টাফ আছে ৪০+ এর বেশি। যে সব পণ্য সামনে আসছে, অ্যাপল, এন্ড্রয়েড, রোবোটিক্স, গেমিং, ডিজিটাল মিডিয়া, স্বাস্থ্য সহ সব বিষয়েই তথ্য পাওয়া যায় এখানে। আপনি যদি টেকনোলজির মজার মজার বিষয় জানতে চান তাহলে এই ব্লগ আপনার জন্যেই। পরের পোস্ট ই-মেইলে পেতে সাবস্ক্ইব করুন।

৪.  NY Times’ Bits Blog – এই সাইটটা NY টাইমস কভারের, টেক লিডার যেমন গুগল,অ্যাপল, এন্টারপ্রাইজ টেকনোলজি, সরকারি রাজনীতি এবং ইন্টারনেট কিভাবে দিন দিন আমাদের কাজ এবং জীবন পালটে দিচ্ছে তার খবর সাথেই সাথেই জানা যায়। এখানের পোস্টগুলো বেশ আধুনিক টেক আইডিয়া নিয়ে গঠিত, আর কন্টেন্টগুলোও বেশ সহজে বোধগম্য।

৫. Motherboard – এই সাইটের লুকটাই আপনাকে এক কথায় অবাক করে দিবে। সাইটের ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে আমার। মাদারবোর্ড টেকনোলজিকে ফোকাস করে তৈরি তবে অন্যান্য বিষয়ও পাওয়া যায়। আপনি এখানে ইউনিক, ভাল লেখকের তৈরি টেক পোস্ট এমনকি নতুন এমন অনেক খবরের সাথে পরিচিত হবেন যা আপনি আশাই করেননি। এই সাইটের ভিডিও রুমও রয়েছে। পরের পোস্ট ই-মেইলে পেতে সাবস্ক্ইব করুন।: ই-মেইলের লিংকে ক্লিক করে একটিভেট করে নিন।

৬. Techi – এই সাইটে টেক রিলেটেড অনেক মজার মজার খবরের পাশাপাশি অন্যান্য স্ট্যান্ডার্ড টেক খবরও পাওয়া যাবে। টেকনোলজির মজাদার দিক নিয়ে এই সাইট ভিজিট করলে বুঝতে পারবেন টেকনোলজি মানেই কাঠ খোট্টা বিষয় না বরং বিনোদনের সেরা মাধ্যম।

৭. All Facebook – নাম দেখেই আশা করি বুঝতে পারছেন কি বিষয়ে সাইটটি। সর্বশেষ ফেসবুক সম্পর্কে নিউজটি জানতে এই সাইট হতে পারে আদর্শ। জানতে পারবেন কোন এপসটি সব চেয়ে বেশি মানুষ ব্যবহার করছে অথবা জানতে পারবেন সোস্যাল এই জায়ান্ট সাইট বর্তমানে কোন দিকে যাচ্ছে।

৮. CNN.com Tech – CNN এর খবর সম্পর্কে সবাই জানে, তারা সব সময়ই বর্তমান সময়ের ব্রেকিং নিউজ আগে প্রচার করে থাকে। আর তাদের টেক অনলাইন বিভাগটি বেশ তথ্যবহুল। এখানে খবর গুলো বেশিরভাগই থাকে কম্পিউটার, ইন্টারনেট এবং টেকনোলজিকাল উদ্ভাবন নিয়ে যা বেশ সহজ ভাষায় লিখা।

৯.  Digital Trends – টেক নিউজ যেমন রয়েছে তেমনি রয়েছে বিনোদনের খবর, ডিজাইনের বাহার। দিনের সব চেয়ে হট টেক খবরটা আপনার সামনে হাজির করবে এই সাইট। রিভিউ, আপডেট আর থাকছে এডিটোরিয়াল বিষয়য়াদি নিয়ে বিস্তারিত। বাকিটা নিজেই দেখে নিন।

আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পোস্ট।
ধন্যবাদ।

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.