UI/UX ডিজাইন সম্পর্কিত সকল তথ্য - ফ্রিল্যান্সাররা অবশ্যই দেখবেন

غير معرف

✅UI/UX ডিজাইন কি?
 যে কোন মোবাইল, ওয়েবসাইট অথবা সফটওয়্যার ডেভেলপ করতে অবশ্যই প্রথমে সেটির একটি ডিজাইন করতে হয়। আর এই ডিজাইনকেই বলা হয় UI ডিজাইন।

এবং এই UI ডিজাইনকে ইউজার/ব্যবহারকারীর চাহিদা অনূয়ায়ী ডিজাইন করার জন্য যেই রিসার্চ বা পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে তাকে UX ডিজাইন বলে।

✅UI/UX ডিজাইনের ভবিষ্যৎ কি ভালো?
এককথায় ভবিষ্যৎ ভালো, তবে আপনাকে বলতে চাই আগডুম বাগডুম এত কিছু চিন্তা না করে আগে ভাল করে কাজ শিখুন এবং পোটফলিও বানান। তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

✅আমি তো ফ্রিলান্সিং করব না, তাহলে এইটা শিখে আমার কি জব হবে?
হ্যা, আপনার অবশ্যই জব হবে যদি আপনি ভাল করে কাজটি পারেন এবং যদি আপনার ভালো একটি পোটফলিও থাকে। বাংলাদেশে এবং দেশের বাইরে সব কোম্পানি এবং এজন্সিতেই UI/UX ডিজাইনার দরকার হয়। এবং বাংলাদেশেও বর্তমানে একজন মিড লেভেল UI/UX ডিজািইনারের বেতন 25000-60000 টাকা পর্যন্ত হয়ে থাকে।

✅আমি তো জব করব না, এটি করে আমি কি ফ্রিলান্সিং করতে পারব?
হ্যা, আপনি ফ্রিলান্সিং করতে পারবেন। এমনকি মার্কেটপ্লেস যেমন ( আপওয়ার্ক, ফাইভার) এ UI/UX ডিজাইনের ফ্রিলান্সিং কাজগুলোর চাহিদা এবং বাজট দুটোই অনেক অনেক বেশি। এছাড়াও আপনি প্যসিভ ইনকাম ও করতে পারবেন। যেমন থিমফরেষ্ট এ থিম ডিজাইন করার মাধ্যমে।

✅আমি কি UI/UX ডিজাইনার হতে পারব?
যে কেউই UI/UX ডিজাইনার হতে পারবে। তবে কিছু ব্যাপার তো আছেই। যেমন এমনি এমনি তো আর সব কিছু হয়ে যাবে না। আপনাকে আগে ডিজাইন/গ্রাফিক্স ডিজাইনের বেসিক শিখতে হবে।

এবং এরপরে আপনাকে UI ডিজাইন যেমন ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ এর ডিজাইনের জন্য বেসিক যেই রুলসগুলো আছে যেমন ফন্ট, কালার, টাইপোগ্রাফি, গ্রিড, এলাইনমেন্ট এগুলোকে রপ্ত করতে হবে। এবং তারপরে সব থেকে বড় কাজ হলো প্রথমদিকে বিভিন্ন ডিজাইন কপি করতে হবে নাক কান চোখ বুজে । ছাড়াও মিডিয়ামে অনেক আর্টিকেল আছে UX/UI নিয়ে। তাই সেগুলোও ফলো করতে পারেন।

✅সবইতো বুঝালাম তারপরও শেখার একটি ভাল মাধ্যম বলে দেন।
UI/UX শিখতে হলে আপনাকে নিজেকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। এখানে পরিশ্রমের বিকল্প কিছু নাই। যদি সম্ভব হয় ভাল এবং ট্রাস্টেড একটি UI/UX  ডিজাইন কোর্স করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই তাদের কোর্স মডিউল আগে দেখে নিবেন। আর যদি কোর্স করার অবস্থাতে না থাকেন তাহলে Google এবং Youtube এর উপরে ভরসা রেখে কাজ করে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই।

Writer: Shaharuzzaman Sourav

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.