নতুনদের জন্য ফাইভার নিয়ে একটি অনুপ্রেরণামূলক পোস্ট

غير معرف
বর্তমানে আমাদের দেশ কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমরা সবাই জানি। আমাদের দেশের পাশাপাশি অনেক উন্নত দেশ ও এই মহামারীর শিকার। আমরা কমবেশি সকলেই জানি Fiverr এর অধিকাংশ বায়ার –ই USA, Canada ও ইউরোপের অন্যান্য দেশ থেকেই বেশি দেখা যায়।

আজকের এই পোস্টটি করার মূল কারণ হল যারা মাত্র নতুন Fiverr Account খুলেছেন তাদের জন্য। অনেকেই নতুন একাউন্ট খুলে হতাশায় পরে যান; চিন্তা করেন গিগ তো খুলে ফেলেছি, এইবার শুধু টাকা আর টাকা কামাবো। কিন্তু টাকা আর ধরা দেয় না, ধরা দেয় শুধু হতাশা। আবার অনেকেই অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন, মনে করেন বায়ার রিকুয়েস্ট তো পাঠাইলাম, কালকের মধ্যেই ১০টা বায়ার এর ১০ জনই আমাকে কাজ দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু যখন পরের দিন আর কোন নক আসে না, তখন মনে হয় নাহ, আমাকে দিয়ে আর হবেনা এইসব ফ্রিলান্সিং। বিষয়টা কষ্টের, কিন্তু আপনার গিগ, আপনার বায়ার রিকুয়েস্ট আসলেই কতটা শক্তিশালী তা আপনাকে নিজের ই বিবেচনা করতে হবে।



এতো কিছু বলার মূল কারণ হচ্ছে আমরা বাঙ্গালীরা মাঝে মাঝে অনেক আলসেমি দেখাই। আলসেমি এতো বেশি যে ১০ জন বায়েরকেই কপি পেস্ট মাইরা দেই বায়ার রিকুয়েস্ট, কারণ প্রতিযোগিতা অনেক, কাজটা আমার ই পাইতে হবে। দয়া করে এমন ভুলটি কেউ করবেন না প্লিজ। আপনার টার্গেট হওয়া উচিত ১০ জনকেই রিকোয়েস্ট পাঠাবো কিন্তু বুঝে পাঠাবো। বায়ার এর বেসিক চাহিদা কি, তা সম্পূর্ণভাবে বুঝে রিকোয়েস্ট পাঠানো। কপি পেস্ট করে কোন কাজ হবেনা বস।

নিজের গিগ/ গিগগুলোর ইনফর্মেশন দয়া করে অন্য কোন গিগ থেকে নিয়ে এসে বসাবেন না। আপনি একটা জিনিস একটু্ ভাবুন তো? আপনার একাউন্ট, আপনার গিগ কিন্তু ধার করে আনছেন আরেকজনের গিগের ইনফর্মেশন। তাহলে আপনার সার্থকতা কোথায়? প্রথমে ভুল হবে, কিন্তু ভুল থেকেই আমরা সবাই শিখি কিন্তু নিজের গিগের এর ইনফর্মেশন, ছবি, ইত্যাদি যেন শুধু নিজের ই হয় তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। যে কোন গিগ খোলার আগে একটু পড়াশুনা করে নিন। চিন্তা করুন এই বিষয় নিয়ে গিগ খুললে আমি কতটুকু সফল হবো, কি কি ইনফর্মেশন দিলে আমার গিগ একেবারে আলাদা হবে।

আপনি যদি চিন্তা করেন যে অমুক ভাই এই গিগ খুলে এতো টাকা কামাইসে, জোস! তাইলে আমিও খুলি। বিশ্বাস করেন, লাভ নাই। কারণ অমুক ভাই নিশ্চয়ই একটা নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশুনা করার পর গিগটি খুলেছেন এবং উনি কাজটি সম্পর্কে সবকিছু জানেন। যদি সত্যিকার অর্থে ফ্রিলান্সিং করার ইচ্ছা থাকে দয়া করে প্রথমে আপনার কাজকে ভালবাসতে শিখুন, অর্থ এমনিতেই আসবে, হতাশাও টাটা বলে চলে যাবে ।

আসি বর্তমান অবস্থার কথায়। অবশ্যই এবং অবশ্যই করোনার জন্য সম্পূর্ণ পৃথিবী একটি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ফ্রিলান্সিং এর ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। কিন্তু তাই বলে এমন চিন্তা করবেন না যে আপনাকে কোন বায়ার নক করবে না, ভুল ধারণা। নিয়ম মত দৈনিক ধৈর্য সহকারে ১০ টা বায়ার রিকোয়েস্ট পাঠান এবং পাঠানোর পর ১-২ মিনিট সবগুলো রিকোয়েস্ট আরও একবার দেখে নিন, যে আসলে আপনার বায়ারদের চাহিদা কি কি। আশা করি সবাই এখন বাসাতেই আছেন, তাই চেষ্টা করবেন প্রতিদিন নতুন কিছু শিখার জন্য এবং সেইগুলো প্র্যাকটিস করার।

সবার শেষে আসছি অনুপ্রেরণা নিয়ে। (যদিও কিছু নিন্দুক আছেন যারা কখনই কারো ভাল দেখতে পারেন না, তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা ও শ্রদ্ধা, কারণ তাদেরই অনুপ্রেরণায় আমরা আজকে অনেকেই অনুপ্রাণিত)। গত ২ দিন আগের কথা। আমাকে একজন USA এর বায়ার নক দিয়ে একটি কাজ দিয়েছিল এবং আমি তা ঠিকভাবেই শেষ করে বায়ারকে দিয়ে দেই। যদিও এই কাজটার জন্য আমাকে ২ রাত জেগে কাজ করতে হয়েছে। সব কিছু শেষ হওয়ার পর দেখলাম বায়ার আমাকে টিপস দিয়েছেন এবং উনি আমার কাজ আ অনেক সন্তুষ্ট এবং তার কোম্পানির সকল ডিজাইনের কাজ এখন থেকে আমি করবো তা নিশ্চিত করেছেন। আমি এখনো তার কাজ করছি এবং একটু সময় বের করে আপনাদের জন্য লিখছি, যদি কোন উপকারে আসে।

যাই হোক, সবশেষে এইটাই বলতে চাই ধৈর্য হারাবেন না। সময় দিন, একটু পড়াশুনা করে গিগ খুলুন, সফলতা আসবে ১০০%। কোন ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাই বাড়ীতেই থাকুন। নিজের ও নিজের পরিবারের দিকে খেয়াল রাখুন। সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
ভাল সময় আসবে ইনশাআল্লাহ্‌। 

লেখকঃ Tameen Zahid

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.