গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ

غير معرف


ধামা-ধাম ফটোশপ নিয়ে বসে পড়লে, ফটোশপ অপারেটর হতে পারবেন, গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। গ্রাফিক ডিজাইনার হতে হলে সিস্টেমেটিক্যালি ধাপে ধাপে কয়েকটা জিনিস শিখতে হবে।

 ধাপ-১: আপনাকে একটু হলেও আঁকাআঁকি জানতে হবে। খুব ভালো আর্টিস্ট হওয়া লাগবে না। তবে একটু ঘরবাড়ি, গাছপালা, মুখ-হাতপা কয়েকটা টান দিয়ে চট করে এঁকে ফেলতে পারতে হবে।

ধাপ-২: আপনাকে কালার বুঝতে হবে। কোন কালারের সাথে কোন কালার যাবে। আপনি কি কটকটে কালার দিবেন না অন্য কোন কালার দিবেন। কোন আইটেমের জন্য কোন কালার দিলে যাবে, ভালো লাগবে সেটা বুঝতে হবে। সেজন্য Warm কালার, Cool কালার, Neutral কালার, কালার হারমনি, কালার হুইল, কালার কনটেক্সট, কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা নিতে হবে। কালারের যে মুড আছে, ফিলিংস আছে, বিহেভিয়ার আছে, RGB, CMYK, HUE, Saturation  সেগুলা মাথায় রাখতে হবে।  আবার কোন কালার প্রেসে গেলে মাইর খাবে (প্রিন্ট আউট হলে নষ্ট হয়ে যাবে) কিন্তু ওয়েবসাইটে ফুটে উঠবে সেগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে।

ধাপ-৩: সব ডিজাইনেই কিছু না কিছু কথা লেখা থাকে। সেই লেখাগুলোর ফন্ট কি হবে? সাইজ কেমন, কোন ফন্টের সাথে কোন ফন্ট যাবে। সেটা কি পড়া ইজিয়ার হবে। এই পুরা জিনিসটাকে বলে টাইপোগ্রাফি। ভালো ডিজাইনার হতে হলে আপনাকে টাইপগ্রাফি জানতেই হবে। কোন মাফ নাই।

ধাপ-৪: এর পরে আপনাকে কোন একটা সফটওয়্যার শিখতে হবে। সেটা হতে পারে Photoshop বা Illustrator দুইটার যেকোন একটা দিয়ে শুরু করতে পারেন। এই দুইটার মধ্যে কী পার্থক্য জানতে হবে। সেটার জন্য বাংলায় ইংরেজিতে প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায়।

এদের মধ্যে একটা হচ্ছে- CC Designer
একটু একটু করে শুরু করে দিন। CC Designer নামে ইউটিউব চ্যানেলে বাংলায় কিছু টিউটোরিয়াল আছে সেগুলা দেখে ফেলুন।

ধাপ-৫: ওভারঅল জিনিসটা কেমন হবে দেখতে। পুরা জিনিসটা এক সাথে ভালো লাগতেছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এইটাকে বলে লেআউট কেমন হবে। অর্থাৎ কোন জিনিসটা কোথায় দিলে সেটা আগে চোখে লাগবে, গ্রাফিক ডিজাইনের উদ্দেশ্য ফুলফিল হবে আবার বেখাপ্পা লাগবে না। একটা ডিজাইনে অনেকগুলা পার্ট থাকে সেগুলা একটার সাথে আরেকটা মিল খাচ্ছে কিনা সেটাকে বলে কম্পোজিশন। সেটা ঠিক আছে কিনা বুঝতে হবে। 

ধাপ-৬: গ্রাফিক ডিজাইনের অনেকগুলা এরিয়া আছে। তার মধ্যে যেকোন একটা এরিয়াতে আপনাকে ফোকাস করতে হবে। যেমন, Logo ডিজাইন, পোস্টার/ব্যানার ডিজাইন, ওয়েব ডিজাইন, মোবাইল এপ ডিজাইন, টি-শার্ট ডিজাইন। আরো অনেক কিছু। যেকোন একটা কিছুর দিয়ে আপনাকে শুরু করতে হবে। নিজে নিজে কয়েকটা বানিয়ে ফেলতে হবে। কেউ কাজ না দিলেও আপনি ফ্রি ফ্রি কিছু মানুষের জন্য কিছু জিনিস বা কিছু কোম্পানির জন্য বানিয়ে ফেলতে পারেন। যেমন ২১ এ ফেরুয়ারির জন্য শ্রদ্ধা, স্বাধীনতা দিবসের জন্য, অথবা আপনার বন্ধুর ফেইসবুক কভার। হাবিজাবি বানিয়ে আপনার ২০-২৫ টা কাজ এর একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে হবে।

ধাপ-৭: আপনি যখন অনেকগুলা গ্রাফিক ডিজাইন করে ফেলবেন (সেগুলা ফ্রি না পেইড, তা খুব বেশি মানুষ জিজ্ঞেস করবে না) তখন আপনার টার্গেট হবে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ পাওয়া। সেটা দেশে কোন চাকরি হতে পারে, কেউ অনলাইনে কাজ করে তাকে হেল্প করার জন্য হতে পারে অথবা নিজেই বিভিন্ন ফ্রীল্যান্সিং সাইটে প্রোফাইল খুলে চেষ্টা করতে পারেন।  
এইটা হচ্ছে সিরিয়াল অনুসারে ধারাবাহিকভাবে গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তোলা। আপনি চাইলে রিভার্স স্টাইলেও চেষ্টা করতে পারো। আগে ফটোশপ বা ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল দেখলেন, আলতু-ফালতু হলেও কিছু জিনিস বানিয়ে ফেললেন। তারপর একটু করে কালার থিয়োরী, টাইপোগ্রাফি, ড্রয়িং শিখলেন।

মেইন কথা হচ্ছে, ভালো গ্রাফিক ডিজাইনার হতে হলে, ফটোশপের বাইরেও আপনাকে কিছু জিনিস শিখতে হবে সেটা আগে হোক বা পরে হোক।





লেখাটা ভালো লাগলে নিচে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন।

© সংগৃহীত

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.