দুলকার সালমান আমাদের দেশে সম্ভবত মলিউড ইন্ড্রাস্ট্রির সবথেকে পপুলার এক্টর ইভেন সবচেয়ে বেশি ক্রেজ এনার। তো যাই হোক লিজেন্ডারি ম্যামোত্তীর পুত্র দুলকার অভিনীত আমার ফেভারিট ১০ মুভি নিয়ে শর্ট আলোচনা -
*Spoiler_Free
★ OK Kanmai - লিজেন্ডারি ডিরেক্টর মনি রত্নম ও মিউজিকে ছিলেন লিজেন্ডারি এ আর রহমান । এটি দুলকারের ২য় তামিল মুভি সাল ১৫ । কনসেপ্ট ইয়ং কাপলদের লিভ - ইন - রিলেশনশীপ নিয়ে । ডিএস ও নিত্যিয়ার কেমেস্ট্রি দারুণ ছিল । দারুণ রোমান্টিক মুভি + দারুণ মিউজিক এলবাম । বলিতে রিমেক হয়েছে ।
★ Jomonte Suvisheshangal - ডিএস অভিনীত ১৭ সালের ফ্যামিলি ড্রামা মালায়ালাম মুভি । মানুষের জীবনের ধনী - গরিব দুটি দিক দেখানো হয়েছে । অভারঅল দারুন ফ্যামিলি - ড্রামা মুভি ।
★ CIA - ডিএস অভিনীত ১৭ সালের রোমান্টিক , এডভেঞ্চার মুভি । রোমান্টিক + থ্রিল দারুণ উপভোগ্য করে তুলেছে । সবচেয়ে বড় কথা মুভিটিতে ন্যাচারাল লাভ রেজাল্ট দেখানো হয়েছে ।
★ Kammatipaadam - ডিএস কি শুধু রোমান্টিক হিরো? না । ১৬ সালের মালায়ালাম গ্যাংস্টার মুভি । ডিএস এর রোলটি বেশ চ্যালেঞ্জিং লেগেছে । ওয়েসেপুর এর পর সবথেকে ফেভারিট গ্যাংস্টার মুভি । একদম ন্যাচারাল উপভোগ্য গ্যাংস্টার মুভি ।
★ 100 Days of Love - ডিএস অভিনীত ১৫ সালের রম-কম মুভি । ডিএস - নিত্যিয়া জুটি বরাবরই পারফেক্ট লেগেছে । অসাধারণ এক রোমান্টিক মুভি , বোর হওয়ার সুযোগ নেই ।
★ Neelakasham Pachakadal Chuvanna Bhoomi - মালায়ি মুভির বড় গুন হচ্ছে দুর্দান্ত লোকেশন তাই এডভেঞ্জার মুভি গুলো দাপিয়ে বেড়ায় । ডিএস অভিনীত ১৩ সালের এডভেঞ্চার ড্রামা মুভি । লোকেশন গুলো জাস্ট সুপারভ , অসম্ভব প্রিয় একটি মুভি ।
★ Ustad Hotel - মালায়ি মুভির সবচেয়ে বড় গুন বলবো ড্রামা জনরায় । সিম্পল স্টোরিতে এক্সিলেন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে আপনাকে দুই/আড়াই ঘণ্টা স্ক্রিনের দিকে ধরে রাখবে । ডিএস এর ক্যারিয়ার এর ২য় মুভি সাল ১২ । মুভিটিকে অসাধারণ বললেও কম হবে । ডিএস - নিত্যিয়া জুটির প্রথম মুভি । জাস্ট মাইন্ড - ব্লোয়িং 👌👌👌
★ Vikramadithyan - ডিএস অভিনীত ১৪ সালের দারুণ কমেডি ড্রামা মুভি । অধ্যবসায় নিয়ে দেখার মত দারুণ এক মুভি , কনসেপ্ট সত্যিকার অর্থেই জোশ 👌 । ক্লাইম্যাক্স দুর্দান্ত আর হ্যা নিভিনের ক্যামিও আছে ।
★ Bangalore Days - ডিএস অভিনীত ১৪ সালের ফ্রেন্ডশিপ ড্রামা মুভি । ফ্রেন্ডশিপ নিয়ে থ্রি ইডিয়টস এর পরই এটা আমার সবথেকে ফেভারিট । মাল্টিস্টার মুভি , এটির পর কোন মালায়ালাম মুভিতে এরকম কাস্টিং হবে কিনা সন্দেহ । ফেভারিট সবাইকে পাবেন ডিএস , নিভিন , ফাহাদ , নাজরিয়া , পার্বতী ইত্যাদি । দুর্দান্ত এক ফ্রেন্ডশিপ ড্রামা - রোমান্টিক মুভি ।
★ Charlie - এটি নিয়ে লেখার কোন প্রয়োজন নেই , সবাই কম বেশি জানেন । শুধুমাত্র এটাই বলবো - সবথেকে ফেভারিট মালায়ালাম মুভি । ❤❤❤
~ ডিএস = দুলকার সালমান
~ মালায়ি = মালায়ালাম
(ফেভারিট লিস্টটি ১০ থেকে ১ এভাবে ছিল)
{ স্পেশাল মেনশন - Salalah Mobiles , ABCD }
পুরটাই ব্যাক্তিগত মতামতের ভিত্তিতে । চাইলে আপনার ফেভারিট মুভিগুলোও বলতে পারেন ।
ধন্যবাদ।
