ফাইবার সফলতাঃ ০২

غير معرف


গত পোষ্টে আমি কথা দিয়েছিলাম, যতটুকু অল্পবিস্তর যা জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
সিনিয়র যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি ভুল কিছু বলে থাকলে ডিরেক্ট কমেন্টেই শুধরে দিবেন। আর আরও কিছু যোগ করার থাকলে টিপস দিবেন সবার উদ্দেশ্যে। এখানে আমরা সবাই learner.
আজ আমরা জানব Fiverr এর গিগ তৈরী করার পূর্বে যে বিষয়গুলো Research করা অবশ্যই উচিৎ। 
 
(1) Keyword
(2) Niche
(3) Narrow Down
(4) SFEK-Strategy for Finding Expected Keyword
গিগ তৈরী করার আগে আমাদের অবশ্যই একটি  Keyword সিলেক্ট করতে হয়। আর যার Keyword যত ভাল তার ক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনাও থাকে অনেকটাই। (যদিও আরও অনেক কিছুর উপরই নির্ভর করে অর্ডার আসা না আসা) এই Keyword টি কিন্তু আবার কিছু Criteria সম্বলিত হতে হবে। যেমনঃ
(1) Popular keyword হতে হবে।
(2) Big Search Value keyword হতে হবে।
(3) Low Antagonist Keyword হতে হবে।
(4) Market demanded keyword হতে হবে।
(5) Trending keyword হতে হবে।
(6) Customer Pain point বুঝতে হবে।
তাহলে চলুন আমরা সিলেক্ট করে আসি আমাদের কাঙ্খিত Keyword টি।
তার পূর্বে বলে রাখা ভাল যারা এখনও জানেন না ফাইভার কি? গিগ কি? এসব তাদের জন্য নয়। আপনারা আগে কাজ শিখুন, বুঝুন জানুন। তারপর শুরু করুন। নইলে আপনারাই ঠকবেন। কাজের উপর দক্ষ হয়ে গড়ে না উঠলে কখনই মার্কেটপ্লেস এর দিকে দৌড়ানো ঠিক হবে না আপনার।
Keyword জিনিসটা কি আমরা সকলেই জানি অলরেডী। খুব সহজ করে যদি বলি তাহলে যে টেক্সট দিয়ে আমরা সার্চ করে থাকি স্বাভাবিকভাবে সেটাই আমাদের কী-ওয়ার্ড (Fiverr এর ক্ষেত্রে উল্লেখ্য) । এখন Fiverr এর ক্ষেত্রে আমরা যদি সার্চ করি  Logo Design দিয়ে তাহলে আমরা দেখতে পাব হাজার হাজার গিগ চলে আসছে। এখন এই Logo Design Keyword কে আর একটু Research করা যেতে পারে। যেমন ধরুন: কত ধরনের লোগো ডিজাইন হতে পারে, কোন কোন ক্লায়েন্টদের লোগো প্রয়োজন হয় বেশি ইত্যাদি। কারন লোগো ডিজাইন একটি জেনেরিক কী-ওয়ার্ড। এর সার্চ ভলিউম ও অনেক বেশী তাই  Competitor/Antagonist ও অনেক বেশী। এজন্য Niche সিলেক্টশনটা অনেক বড় একটি ইফেক্ট ফেলবে আপনার গিগের উপর।
এখন আসুন আমরা কিছুক্ষন জানি Niche কি?
Niche বলতে সহজ কথায় থথাযথ স্থান বোঝানো হয়। আমাদের বোঝার সুবিধার্থে একে ক্যাটগরীও বলতে পারি। আপনি আপনার Service টি যতটা Narrow Down করতে পারবেন তত আপনার Competitor/Antagonist কমতে থাকবে।
Narrow Down বলতে উদাহরন হিসাবে যদি বলি,
ধরুন আপনি একজন টি-শার্ট ডিজাইনার। এখন আপনার এই ডিজাইনের ক্ষেত্রে Tshirt হলো একটি কী-ওয়ার্ড। এখন Fiverr এ যদি সার্চ করি Tshirt Design লিখে তাহলে আনুমানিক ৪৫০০ এর মত গিগ চলে আসবে। এখন আপনি যদি চান, শুধু T-shirt Design লিখে সবাই আপনার গিগটি সার্চ করুক তাহলে এই ৪৫০০ গিগ এর মধ্যে আপনার গিগটি কোথায় অবস্থান করবে?
অবশ্যই আপনার টার্গেট থাকবে টপ পেজে থাকা। কিন্তু আপনি যদি আর একটু আপনার Keyword কে Narrow down করেন, তাহলে হতে পারে এটি Fishing Tshirt Design. এখন আপনি এই Fishing Tshirt Design লিখে সার্চ দেন। দেখবেন ৪৫০০ থেকে প্রায় এক ধাক্কায় সার্চ রেজাল্ট নেমে এসেছে আনুমানিক ৩০০-৪০০ এর মধ্যে। আপনি আরও Narrow down করতে পারেন। Fishing Men Tshirt Design, Fishing Women Tshirt Design, Fishing Mascot Tshirt Design ইত্যাদি। কারন একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আমরা নিজেরাই কিন্তু মাছ কিনতে মাছের বাজারে যাই। সেখানে গিয়ে মাছ বিক্রেতার কাছে গিয়ে মাছ কিনি। মুরগীর বাজারে যাই না মাছ কেনার জন্য কখনই। বায়ারও সেটাই খুঁজবে যেখানে স্পেসিফিকভাবে সেই সার্ভিসটাই দেওয়া হয়।
চলুন আর একটু সহজ করে বুঝি আমরা। পুরোনো একটি ফোন কিনব আমরা। এজন্য বিক্রয় ডট কম এ প্রবেশ করি। তারপর সাধারনত যেটা করি ইলেকট্রনিক্স/ডিভাইস এ ধরনের ক্যাটগরী ধরে সার্চ দেই।আরও সহজ করে খুঁজে পওয়ার জন্য এবং আমাদের সুবিধার জন্য আমরা নিজ জেলা নির্বাচন করেও সার্চ দেই সাধারনত। কারন প্রোডাক্টটি আমরা যেন খুব সহজেই খুঁজে পাই এজন্য। এটিকেই বলে সঠিক Niche নির্বাচন এবং Narrow Down করে সার্চ করা।
অনেকটাই চেষ্টা করলাম বুঝানোর জন্য Fiverr এর গিগ এর ক্ষেত্রে Keyword টি কতটা গুরুত্বপূর্ণ। তাই আশা করি নতুনরা সবাই বুঝতে পেরেছেন। এর পরেও কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আশা করি। অনেক অভিজ্ঞরা আছেন এখানে। সবাই আপনাদের অবশ্যই সাহায্য করবে উদার মন নিয়েই ইনশাল্লাহ। আগামী লেখাতে আমরা আরও বিষয় জানব।

লেখকঃ Shanewas Shan

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.