ফ্রিল্যান্সারে বিড সংক্রান্ত কিছু অতিপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর

غير معرف


প্রশ্নঃ ভাই বিড রেস্ট্রিকশন কি?
উত্তরঃ আপনি ক্লায়েন্টের প্রজেক্টে যে প্রোপোজাল দিয়ে কাজ পাওয়ার জন্য দরখাস্ত সাবমিট করেন সেটা হলো একটা বিড। আর এই বিড থেকে আপনাকে নিষিদ্ধ করলে আপনি বিদ করতে পারবেন না। এককথায় আপনার কাজ বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? 

প্রশ্নঃ আচ্ছা ভাই বিড রেস্ট্রিকশন কত দিন হয় বা কিভাবে শুরু হয়? 
উত্তরঃ মনে করেন, উলটা পালটা বিড করা শুরু করেছেন। একটানা একই প্রপোজাল মেরে যাচ্ছেন ২৪ঘন্টা পরে আপনাকে জানাবে আপনার আইডি বিড রেস্ট্রিকশনে পড়েছে। 

প্রশ্নঃ আচ্ছা ভাই বিড রেস্ট্রিকশন কয় দিন থেকে কয় দিন পর্যন্ত থাকে? 
উত্তরঃ সর্বনিম্ন ২০ মিনিট থেকে ফ্রিল্যান্সার এডমিনিস্ট্রেটর থেকে যতদিন ইচ্ছা রেস্ট্রিকশন বহাল রাখবে। 

প্রশ্নঃ বিড রেস্ট্রিকশনে পড়লে কি আইডি ক্লোজ হবার সম্ভাবনা আছে? 
উত্তরঃ আইডি ক্লোজ হবার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু এই রেস্ট্রিকশন চলতে থাকবে লং টার্ম পর্যন্ত। 

প্রশ্নঃ ভাই আমি এই ঝামেলা থেকে বাঁচবো কিভাবে?
উত্তরঃ সহজ হিসাব। প্রজেক্ট পড়ুন ভালোভাবে। এরপরে প্রজেক্ট এর ব্যাপারে লিখুন। ক্লায়েন্ট যেটা চেয়েছে সেটাই তুলেধরুণ। আজাইরা কিছু লিখবেন না। উনার যে স্কিল লাগবে শুধু সেটা নিয়েই লিখুন। আপনার আরো যদি স্কিল থাকে সেটা উল্লেখ না করলেও চলবে। সব কিছু ঠিকঠাক থাকলে বিড সাবমিট করতে পারেন। 

প্রশ্নঃ এতো লেখার সময় কই ভাই? এতো লিখতে গেলে তো সময় পাবো না। 
উত্তরঃ তাহলে রেস্ট্রিকশনে পড়লে সময় গুলো কই থেকে আসবে ভাই? 

প্রশ্নঃ যারা ফার্স্ট বিডার হয় তাদের নাকি প্রোজেক্ট পাওয়ার চান্স বেশি। এটা কি সত্য নাকি?
উত্তরঃ যে এই কথাটা বলেছে তাকে আবার শুরু থেকে শেখান আপনি। কারণ, ফার্স্ট বিডারকে ক্লায়েন্ট বোটের সাথে তুলনা করেন। ক্লায়েন্ট মনে করেন, এটা একটা ব্রাউজার এক্সটেনশন। যার সাহায্যে অটোবিড করে যাচ্ছেন। এই জন্য তাদের নক করা থেকেও বিরত থাকে। ফ্রিল্যান্সার ডট কম যাদের রিকোমেন্ড করে তাদের আইডির রেটিং, আর্নিং রেটিং পয়েন্ট, প্রোজেক্ট কম্পলিট রেটের গড় হিসেব করে রিকোমেন্ড করে। সুতরাং এটা মাথা থেকে বের করে ফেলুন, "যে আগে বিড করবে সে আগে প্রোজেক্ট পাবে"। মাথায় এটা ঢুকিয়ে নেন, "প্রজেক্ট বুঝে যে প্রোপোজাল সাবমিট করবেন, প্রজেক্ট এর মূল বিষয় যদি প্রোপোজাল এর মাধ্যেমেই বুঝিয়ে দেওয়া যায় তাহলে ৯০% প্রোজেক্ট পাওয়ার চান্স থাকে"। 

প্রশ্নঃ আমি বিড করে যাচ্ছি কিন্তু প্রজেক্ট পাচ্ছিনা কেন ভাই?
উত্তরঃ আমি উপরে উত্তর দিয়েছি সেটা ফলো করেন।
 
- আর কিছু জানার আছে?
- না ভাই , আজকে আর না। যদি দরকার হয় আগামীতে মেসেজ করবো। ভালো থাকবেন ভাই।
- ধন্যবাদ আপনাকে। 
ধন্যবার সবাইকে কষ্ট করে পড়ার জন্য।
দেখা হবে আগামীতে ভালো থাকুন, সুস্থ থাকুন।
 

লেখাঃ এম এইচ মামুন

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.