ফ্রিল্যান্সারদের কোর্স করার জন্য দরকারী কিছু ওয়েবসাইটের লিস্ট

غير معرف


যারা বিড করে যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না বা যারা কাজ করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না পোস্টটা বিশেষ করে তাদের জন্য।

যাহোক আমিও এক্সপার্ট না ইন্টারমিডিয়েট লেভেলে।কিন্তু এক্সপার্ট হবার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিভাবে এক্সপার্ট হতে হয় সেটা কেউ কখনও বলে দেয় নি।ভাবিষ্যতেও বলে দেবে না। সবসময় নিজেকে সূত্রগুলো খুঁজে বেড় করতে হয়। তবে কিছু জিনিস পৃথিবীর সৃষ্টি থেকেই বলে দেয়া। হুম কাজ শেখা,আর চেষ্টা করার কথা বলছি। চেষ্টাটা ব্যাক্তিগত ব্যাপার। অনেকেই চমকপ্রদ বিজ্ঞাপনের ফাঁদে প্রতারিত হচ্ছেন। কাজেই আমি চাচ্ছি না কেউ শুরুতেই ধাক্কা খান। যাহোক, এ পোস্টে আমি কিছু বাংলা এবং ইংরেজি প্লাটফর্মের রিভিও দেবো যেখানে আপনি ফ্রি এবং প্রিমিয়াম কোর্স করতে পারবেন। আমার মতে শুরুতে প্রিমিয়াম কোর্স না করাই ভালো। আগে ফ্রি দিয়ে শুরু করা উচিত।এব্যাপারে অন্যদের সাথে মতভেদ থাকতে পারে।যাহোক প্রথমে বাংলা মাধ্যমের প্লাটফর্মগুলোর রিভিও দেয়া যাক:

১। রেপ্টো:

রেপ্টোকে ১ নাম্বারে রাখলাম বলে রেপ্টো যে অন্যদের থেকে সেরা সেটা বলা যাবে না। কোনো না কোনো প্লাটফর্মকে ১ নাম্বারে রাখতেই হবে। তবে রেপ্টোতে অনেক মানসম্মত ফ্রি কোর্স আছে। কাজেই এই পোস্টে রেপ্টোই প্রথম স্থান ডিজার্ভ করে।

Repto Website Link: https://bit.ly/3bLF0WG

২। মুক্তপাঠ:

এটা সরকারি ওয়েবসাইট।৯০% কোর্স ফ্রি। কিছু কোর্স পেইড। কোর্স কোয়ালিটি যথেস্ট ভালো। তবে মার্কেট প্লেসে কাজ পাবার মত স্কিল রিলেটেড কোর্স তুলনামূলক কম। কিন্তু যেগুলো আছে তা দিয়ে ভালো মত শুরু করা যাবে আশা করি।

Muktopath Website Link: https://bit.ly/3cXl44k

৩। টেন মিনিট স্কুল:

সম্পূর্ণ ফ্রি। কিন্তু মার্কেট প্লেসে কাজ পাবার মত কোর্স মাত্র ১৫%। তবে মার্কেট প্লেসে কাজ করার জন্য যে ইথিকস গুলো জানা দরকার সেটা এখান থেকে ভালো ভাবে শেখা যাবে আশা করি।

10MinuteSchool Website Link: https://bit.ly/2Tft6Or

৪। আইটি বাড়ি:

এখানে এখন পর্যন্ত ফ্রি কোনো কোর্স নেই।তবে কোর্স কোয়ালিটি ১০০% মানসম্মত। আইটি বাড়ির ব্লগের আর্টিকেলগুলো শুরুতে ভালো কাজে আসবে-এটা শিউর।

ITBari Website Link: https://bit.ly/36fNxzP

৫। এমএসবি একাডেমি:

মাঝে মাঝে কুপনের মাধ্যমে কিছু কোর্স ফ্রিতে পাওয়া যায়।কোর্সগুলো মানসম্মত হলেও প্রাইস অনেক বেশি।ফ্রি কোর্স করার পর যখন কিছু আয় করবেন,তখন এটা চেষ্টা করা ভালো হবে।চাইলে শুরুতেও করতে পারেন।

MSB Academy Website Link: https://bit.ly/2ygRvfh

আরো কিছু বাংলা প্লাটফর্ম আছে। তাদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তাই তাদের পোস্টে সংযুক্ত করলাম না। এবার কিছু ইংরেজি প্লাটফর্মের কথা আলোচনা করা যাক যেখানে শতভাগ ফ্রিতে কোর্স করতে পারবেন।

৬। Oxygean:

এটা আয়ারল্যান্ড ভিত্তিক একটা প্লাটফর্ম। মূলত যারা ইংরেজি নিয়ে সমস্যায় আছেন তারা এটা চেষ্টা করতে পারেন। প্লাটফর্মে নির্দিষ্ট কোনো টিউটর বা ইনসট্রাক্টর নেই। জয়েন করার পর আপনি শিখতে এবং শেখাতে পারবেন।আপনি শেখালে আপনার সব থেকে বড় লাভ এখান থেকে ভালো কোনো বায়ার জুটে যেতে পারে।প্লাটফর্মটি কিছুটা লিংকডইনের মত।

Oxygean Website Link: http:http://bit.ly/3chetlp

৭। Edufyre:

এখানের কোর্সগুলো ২০০০ ডলার সমমূল্যের কিন্তু করোনার জন্য freedom কুপন ব্যবহার করে এখন সম্পূর্ণ বিনামূল্যে সারাজীবনের জন্য ইনরোল করতে পারবেন।

Edufyre Website Link: https://bit.ly/2LGLvPZ

৮। Edx:

এখানে বেশকিছু মানসম্মত কোর্স আছে যা আপনাকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবে।

Edx Website Link: https://bit.ly/3g5S38Q

৯। One Moment Academy:

এখানে বেশ কিছু আর্টিকেল পাবেন যা আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে এখানে খুব ভালো মানের আর্টিকেল পাবেন তার কোনো গ্যারান্টি নেই।

One Moment Academy Website Link: https://bit.ly/2WHJnOe

ঘরে বসে থেকে সময় নস্ট করার থেকে কিছু করেন। ২/১ ডলারও যদি দেশে আনতে পারেন-আপনি স্বার্থক।দেশটা আকাইম্মা মুক্ত হোক।সবার জন্য শুভকামনা রইলো।

লেখকঃ Mohammad Riyaduzzaman Riyad

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.