যেসব ভারতীয় অভিনয়শিল্পীরা আত্মহত্যা করেছেন তাদের তালিকা

غير معرف
Suicide list of bollywood actors


ভারতীয় সিনেমায় যেসব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা আত্মহত্যা করেছেন তাদের তালিকা - 

১। গুরু দত্ত - মদ এ ঘুমের ওষুধ মিশিয়ে ভারতের ইতিহাসের অন্যতম মাল্টি ট্যালেন্টেড এই অভিনেতা ৩৯ বছর বয়সে আত্মহত্যা করেন। ভারতের সেরা অভিনেতা ও পরিচালকের তালিকা করলে ওনার নাম রাখতেই হবে এমন একজন ব্যক্তি।

২। সন্তোষ যোগী - একজন মালায়লী অভিনেতা। পারিবারিক অশান্তির কারনে ৩৪ বছর বয়সে আত্মহত্যা করেন।

৩। উদয় কিরণ- অত্যন্ত ট্যালেন্টেড একজন তেলুগু অভিনেতা। কমল হাসানের পর সবচেয়ে কম বয়সে ফিল্মফেয়ার জেতা- প্রথম তেলুগু স্টার যার ক্যারিয়ারের প্রথম ৪ টি সিনেমাই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে। ডিপ্রেশনে ভূগে ৩৩ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন।

৪। কুনাল সিং- কাদালার দিনাম এর মত তামিল ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করা এই মডেল ও অভিনেতা ৩০ বছর বয়সে আত্মহত্যা করেন।

৫। শ্রীনাথ - একজন মালায়লি অভিনেতা। ৫৩ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন তিনি।

Sushant Singh Rajput


৬। সুশান্ত সিং রাজপুত - আজ তিনি আত্মহত্যা করলেন।

৭। জয়ালক্ষী - একজন দক্ষিণী অভিনেত্রী। মাত্র ২২ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।

৮। কল্পনা - একজন কান্নাডা সিনেমার অভিনেত্রী। ৩৫ বছর বয়সে ৫৬ টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি।

৯। জিয়া খান - ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন এই উদীয়মান বলিউড অভিনেত্রী।

১০। মঞ্জুলা- বিখ্যাত একজন কান্নাডা অভিনেত্রী। ওনার মৃত্যু ঘটে রান্নার স্টোভ বিস্ফোরণের ফলে। অনেকের ধারণা সেটা আত্মহত্যা ছিলো।

১১। ময়ুরী - একজন সাউথ অভিনেত্রী মাত্র ২১ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।

১২। মোনাল নাভাল - বিখ্যাত সাউথ অভিনেত্রী সিমরানের ছোট বোন ছিলেন। তিনিও অভিনেত্রী ছিলেন। মাত্র ২১ বছর বয়সে আত্মহত্যা করেন।

১৩। প্রত্যুষা - আরেকজন সাউথ অভিনেত্রী যে মাত্র ২০ বছর বয়সে আত্মহত্যা করেন।

১৪। প্রেমা - একজন মালায়াল সাপোর্টিং এক্ট্রেস। ২৭ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।

১৫। মহালক্ষী মেনন/শোভা- একজন মালায়ালাম অভিনেত্রী। ন্যাশনাল এওয়ার্ড উইনার, খুবই জনপ্রিয় ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে আত্মহত্যা করেন।

১৬। সিল্ক স্মিতা - খোলামেলা অভিনয়ের জন্য আলোচিত এই অভিনেত্রী ৩৫ বছর বয়সে আত্মহত্যা করেন। ওনার কাহিনীর অনুপ্রেরণায় বলিউডের The Dirty Picture বানানো হয়েছে৷ এছাড়া কান্নাডা সিনেমা Dirty Picture: Silk Sakkath Hot মুক্তি পায় যা তার জীবনের অনুপ্রেরণায় বানানো, একটি মালায়ালাম সিনেমা Climax ও বানানো হয়েছিলো তার জীবনের অনুপ্রেরণায়।

১৭। বিজয়াশ্রী - একজন অত্যান্ত জনপ্রিয় সাউথ অভিনেত্রী। মাত্র ২১ বছর বয়সে আত্মহত্যা করেন।

১৮। বৈষ্ণবী - তামিল অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সে আত্মহত্যা করেন।

এছাড়া আরো অনেকে থাকতে পারেন। মোটামুটি যাদের নিয়ে বেশি আলোচনা হয় তাদের সবাইকে তালিকাভুক্ত করেছি।

© BOX Office FREAK BD

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.