আত্যহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুসান্ত সিং রাজপুত

غير معرف


শাহরুখ খানের ভক্ত ছিলেন সুশান্ত। শাহরুখের মতই কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে না উঠে এসে,,, প্রথমে ছোটো পর্দায় সুনাম কুড়িয়ে সিনেমায় আসেন। 

খুব ভাল ছাত্র ছিলেন DCE Entrance Exam 2003 এ পুরো ভারতের ভিতর ৭ম হয়েছিলেন৷ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে শিক্ষাজীবন পার করা সুশান্ত পদার্থবিজ্ঞান ন্যাশনাল অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ছিলেন। অভিনয়কে ভালবেসে ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে এত উজ্জ্বল রেজাল্টের পরও মিডিয়ার উদ্দেশ্যে ছুটেছেন। 

২০০৬ এর ফিল্মফেয়ার এ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন ওই বছর কমনওয়েলথ গেমসের অনুষ্ঠানের পিছনে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে পারফর্ম করেছিলেন। 

স্টার প্লাস এর Kis Desh Mein Hai Meraa Dil (2008) নামক রোমান্টিক ড্রামার মাধ্যমে আলোচনায় আসেন। এছাড়া ড্যান্স কম্পিটিশন Zara Nachke Dikha 2010 ও Jhalak Dikhhla Jaa 4 2010-11 তে প্রতিযোগি ছিলেন৷ Jhalak Dikhhla Jaa 4 এর রানার্সআপ হয়েছিলেন। তার দ্বিতীয় ও শেষ টিভি নাটক Pavitra Rishta

বড় পর্দার প্রথম কাজ Kai Po Che! (2013)। এমন প্রশংসা কুড়ানো সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া আসলেই খুব কম ব্যক্তির কপালে হয়। 

মোট ১০ টি সিনেমা করেছেন -

  • Kai Po Che! (2013)
  • Shuddh Desi Romance (2013)
  • Detective Byomkesh Bakshy (2015)
  • M.S. Dhoni: The Untold Story (2016)
  • Raabta (2017)
  • Kedarnath (2018)
  • Sonchiriya (2019)
  • Chhichhore (2019)
  • Drive (2019) 

পার্শ্ব চরিত্রে ছিলেন রাজকুমার হিরানী ও আমির খানের PK (2014) সিনেমাতেও। 

স্বল্প ক্যারিয়ারে তার স্ক্রিপ্ট চয়েজ ও সিনেমার মানের দিক দিয়ে অনেকটাই সফল বলা যায়। বক্স অফিসেও ভালোই চলেছে বেশ কিছু সিনেমা। 

জিতেছেন ৯ টি এওয়ার্ড। 

বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন। IPS Officer বিনয় চৌবে এর ভাষ্যমতে তার বাসায় এন্টি ডিপ্রেশন এর ওষুধ ও প্রেসক্রিপশন পাওয়া গেছে। আজ তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সবাইকে ছেড়ে চলে গেছেন। 

মৃত্যুর সময় তার বয়স ছিলো ৩৪ বছর।

© BOX Office FREAK BD

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.