
বায়ারের সাথে কথা কিভাবে বলব? এ নিয়ে আমার কিছু নিজস্ব অভিমত। আমার প্রথম পড়াশুনা ভিত্তিক পোষ্ট এই গ্রুপে। টাইপিং এ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনুরধ করলাম। কোন কথাতে ভুল হলে অনুরধ করে সিনিওর ভাইয়ারাও মাফ করে দিয়ে সংশোধন করে দিবেন।
বায়ারের সাথে কথা বলার সময় 1st impression খুবি জরুরি একটা বিষয়। এর উপরেই নির্ভর করে সে আপনার সাথে ভবিষ্যতে কাজ করবে নাকি করবেনা।
আমাদের সিনিওর ভাইয়ারা / টপ সেলাররা সব সময়ই বলেন যে বায়ারদেরকে কখনো sir/madam বলতে নাই।
প্রশ্নঃ কেন বায়ারকে sir/madam বলা যাবে না?
উত্তরঃ যেহেতু আমাদের বায়াররা বেশিরভাগ পশ্চিমা দেশের হয়ে থাকেন, তাই আমাদেরকেও উনাদের দৃষ্টিভঙ্গিতেই চিন্তা করতে হবে। এখানে আমরা বাঙ্গালিরা নিজেদের মধ্যে কিভাবে কথা বলি সেটা পশ্চিমাদের উপর খাটানো যাবেনা। সবচে বড় কথা খাটানো উচিত না।
পশ্চিমা দেশেগুলতে sir/madam এই শব্দগুলো "উপাধি" সরুপ। তারা এই শব্দগুলো অর্জন করতে পছন্দ করে। বেশিরভাগ কারা এই উপাধি পায় সেটা গুগলে খুজলেই পাওয়া যাবে। তাই হটাৎই কেও এইগুলো তাকে বললে, সে বিরক্ত/বিব্রত হতে পারে, ভাবতে পারে তাকে টিটকারি করা হচ্ছে।
১। বায়ার যদি ভাল এবং বন্ধু সুলভ হয়, তাহলে দেখা যাবে সে হেসে বলল, স্যার বলার দরকার নেই আমাকে, আমরাতো মিলিটারিতে নেই |
২। বায়ার যদি ভাল, কিন্তু বন্ধু সুলভ না হয়, তাহলে দেখা যাবে, সে requirements দেওয়ার পর গায়েব হয়ে যাবে, আপনার আর ম্যাসেজের উত্তর করবে না। একবারে কাজ শেষ হলে আসবে কাজ নিয়ে, পয়সা দিয়ে চলে যাবে। এরপর থেকে আপনার সাথে আর কাজ আগাবেনা।
৩। বায়ার যদি সেচরা হয়, তাহলে অবশ্যই এর ফায়দা নিবে, তখন দেখা যাবে কাজের উপর কাজ করাচ্ছে কিন্তু পয়সা দিচ্ছে না।
তাই শুরুতেই কিংবা যত্রতত্র sir/madam শব্দগুলো ব্যাবহার করা যাবেনা। আমদের দেশে এইগুলো সম্মান সূচক শব্দ, তাই আমরা প্রায়ই এইগুলো ব্যাবহার করি। কোন বায়ারকে সম্মান করে এইগুলো বলা হলেও তারা বেশিরভাগ ক্ষেত্রে ভাল চোখে দেখে না। বরং ধরে নেয় আপনি কথা বলার নিয়ম জানেন না।
ঘনিষ্ঠটার উপর নির্ভর করে পরবর্তীতে যা ইচ্ছা ডাকতে পারেন। সেক্ষেত্রে কারো কোন সমস্যা নেই।
প্রশ্নঃ বায়ারকে তাহলে কি বলে সম্বধন করবো?
উত্তরঃ বায়ারের ম্যাসেজের ধরণ দেখে তাকে সম্বধন করতে হবে।
১। বায়ার বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম ম্যাসেজ টা লেটারের মতো করে লিখেন। যেমন,
"Hi (your username), I need a rack card design with my logo. I'll send you text content and image. How much will it cost and when will you deliver?
regards,
Mike."
হয়ে গেলো, তার নাম username এ যাই লিখা থাকুক না কেন, উনি যা প্রথম মাসেজে লিখসেন সেটা বলেই ডাকা যাবে। সির/মাদাম বলার দরকার পরবে না।
২। যদি বায়ার তার ম্যাসেজে তার নাম বলল না। যেমন,
"Hi , I need a rack card design with my logo. I'll send you text content and image. are you available for work?"
সেক্ষেত্রে, আপনি তার username ফলো করুন, সেখানে তার নাম আছে কিনা, যদি নাম থাকে তাহলে পুরো username ধরেই সম্বধন করুন, পরবর্তী সে নিজেই তার nickname বলে দিবে, আর যদি না বলে তাহলে ওইভাবেই ডাকুন।
৩। অনেক সময় বায়ারের username তার নিজের নামে না হয়ে, company এর নামে থাকতে পারে। সেক্ষেত্রে প্রোফাইল পিকে তার নিজের ছবি থাকলে বুঝা গেলো, উনি ছেলে নাকি মেয়ে। তখন যদি সে তার মাসেজে কোন নাম না লিখে তাহলে, mister/miss বলা যাইতে পারে। তাও বলা ঠিক না বলে আমি মনে করি।
৪। যদি দেখা যায় বায়ারের username এ company এর নাম দাওয়া, প্রোফাইল পিকও দাওয়া নাই, এমনকি ম্যাসেজেও নিজের নাম উল্লেখ করে নাই, তাহলে কি করবো! সেক্ষেত্রে, আপনার রিপ্লাই এর উপর নির্ভর করবে বায়ারের নাম বের করা। যেমন,
buyer: "Hi , I need a rack card design with my logo. I'll send you text content and image. are you available for work?"
me: "Hi, thank you for contact with me. Yes, I'm available. Please send your content. :-)
Sincerely,
Sultana."
এর পরবর্তী 1-2 রেপ্লাইতে বায়ার ১০০% নিজের নাম লিখে পাঠাবে । তো sir/madam বলার দরকার পরল না।
প্রশ্নঃ যদি বায়ারই আমাকে sir/madam বলে তো কি করবো?
উত্তরঃ যদি তারা আমাদের জন্য এই শব্দ ব্যাবহার করে, সেক্ষেত্রে, আপনি প্রথমে মানা করতে পারেন যে, please don't call me sir, I feel shy. তারপরও যদি সে বলতে থাকে তাহলে আপনিও তাকে বলতে পারেন। কারন উনি আপনাকে সম্মান দিচ্ছেন, সেক্ষেত্রে আপনিও একই।
আমার জানার আদলে যা ছিল, তা শেয়ার করলাম। আশা করি নতুনদের কাজে দিবে।
সিনিওর ভাইরা আরও ভালভাবে বুঝান। তাদের বেশিরভাগ লাইভ মনযোগ দিয়ে দেখলে এবং শুনলে এই টপিকটি কমন পাবেন। উনারা আরও ভালো ভালো ট্রিক্স শেয়ার করেন।
আমরা নিজেরা নিজেরা না চিন্তা করে সিনিওর দের লাইভ/ভিডিও গুলো দেখলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায়।
আমি নিজে কখনো কোন বায়ারকে sir/madam বলে সম্বধন করিনি, কখনো মাথাতেও আশেনি যে কেন তাদেরকে এগুল বলা যাবে না, কিংবা বললে কি হবে, কিংবা ট্রাই করেও দেখিনি যে বায়ার কি বলে। কারন আমি কাজ করার সময় নিজেকে উনাদের কলিগ হিসেবে, উনাদের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেছি।
তাছাড়া কাজ শিখার সময় আমাদের mentor Shohagh Hossen II ভাই বলে দিয়েছিলেন যে এসব বলা যাবে না। তাই বলিনাই। এছাড়াও আমি সময় পেলেই এই group এর সিনিওর ভাইদের ভিডিও/ লাইভ দেখি, ব্লগ পোস্টগুলো গুলো পরি। তাতে আমার ছোটখাটো সব সমস্যাই অটোমেটিক সমাধান হয়ে যায়।
উগ্র কথা বলে থাকলে অনুরধ করলাম ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। আরও কারো প্রশ্ন থাকলে অবশ্যই comment করবেন। আমার জানার মধ্যে থাকলে, আমি জানানর চেষ্টা করবো।
Edit: please, sobai post porar por comment and reply gulo o porben, amder oviggo viya/apuraw unader oviggota share koresen, porle nijera upokrito hoben.
ধন্যবাদ সবাইকে।
#happy_freelancing ✌️✌️
#stay_safe
#stay_home
#grow_your_skills
© সংগৃহীত
