ফাইভার গিগ এডিট নিয়ে বিস্তারিত কথাবার্তা

غير معرف
Fiverr gig edit 2020


ফাইভারে গিগ র্যাংক করার পরে কিছু অর্ডার পেলে আমাদের মন চায় প্রাইসটা একটু বাড়িয়ে দেই!

ফাইভারে বায়ারদের নক না পেলেও মন চায় গিগটা একটু এডিট করি।

গিগ এডিট নিয়ে রয়েছে অনেকের নানা রকমের কনফিউশন। কেউ বলে গিগ এডিট করলে র্যাংক চলে যায়, তো কেউ বলে গিগ এডিট করলে ফল গিগ র্যাংকে আসে।

এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একান্তই আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিমেন্ট এর উপর ভিত্তি করে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম। ভুল ত্রূটি ক্ষমা করবেন।

গিগ এডিট ব্যাপার টা ততটাই সহজ যতটা কঠিন আমরা ভাবি। আপনার র্যাংক গিগটা কখন ফল করে? একটু ডিটেইলসে বলার চেষ্টা করি, ধরুন আপনার গিগ এমন একটা টার্মে র্যাংকড আপনি ঠিক সেই টার্মটা এডিট করলেন। ধরে নেই আপনার গিগ কোন একটা স্পেসিফিক কীওয়ার্ডে র্যাংক করে ফার্স্ট পেইজে আছে। সো আপনি যদি এখন গিগ টাইটেল থেকে সেই কীওয়ার্ড মুছে ফেলেন আপনার গীগ ফল করবে। আবার ধরুন আপনি ডেসক্রি‍পশন বক্স এডিট করেছেন এবং সেইখান থেকেও আনফরচুনেটলি এমন কিছু নড়াচড়া করলেন যেই টার্মে আপনার গিগ র্যাংকড ছিলো তাহলেও গিগ ফল করবে।

আবার ধরুন আপনার ফল গিগ এডিট করছেন, রিসার্চ করে, স্টাডি করে মেটাফোর কিছু কিওয়ার্ড ফোকাস করে সেইভাবে টাইটেল দিছেন সাথে ইউনিক এবং রেলিভেন্ট ডেসক্রিপশন লিখছেন তাহলে আপনার ফল গিগ আগের থেকে ভালো অবস্থানে আসবে।

এখন কথা হচ্ছে আপনি গিগে যদি প্রাইস এড করেন তখন ব্যাপার টা কি হবে? ধরুন আপনার বেসিক প্রাইস আছে 10$ আপনি সপ্তাহে গিগে নক পান ১০টা। যখনই আপনি বেসিক প্রাইস টা 50$ করে দিবেন আপনার গিগে নক কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি ইচ্ছা করেই 10$ এর বাজেটের বায়ার দের ফিল্টারিং করে দিছেন। কিন্তু আপনি যেই নক গুলা এখন পাবেন সেইগুলার পটেনশিয়ালিটি আগের বায়ারের থেকে বেশি থাকবে কারণ আপনার বেসিক প্রাইস 50$ দেখেই সে আপনাকে নক দিছে।

এখন পয়েন্ট হচ্ছে আপনি কখন গিগে হাত দিবেন এডিট করার জন্যে?

সাপোস আপনার কিউ তে ৩-৫ টা অর্ডার আছে। আপনি আগামি কাল ডেলিভারী দিবেন। সো আপনি আজকে গিগে হাত দিবেন, স্বভাবতই গিগে হাত দিলে ইম্প্রেশন কমে যায়, কিন্তু যখন ই আগামী কাল আপনি ৩ টা অর্ডার ডেলিভারী দিবেন তখনই আবার এই ইম্প্রেশন টা রিকভারী হয়ে যাবে।

আর একটা ব্যাপার থাকে গিগের থাম্বনেইল চেইঞ্জ এর বিষয়ে, অনেকেই প্রথম দিকে তেমন না বুঝেই একটা থাম্বনেইল দিয়ে গিগ ওপেন করে, কিছুদিন যাওয়ার পরে সেই গিগে অর্ডার কমপ্লিট হয় এবং সে বুঝতে পারে থাম্বনেইল টা সঠিক হয় নাই, সাইজ ঠিক নাই, আনপ্রফেশনাল।

সুতরাং এমন মুহূর্তে কি আমরা গিগ থাম্বনেইল চেইঞ্জ করবো? আমি সরাসরি না করবো না তবে থাম্বনেইল চেইঞ্জ করে আমি ফলাফল নেগেটিভ পাইছি। কারণ থাম্বনেইল ব্যপার টার সাথে দেখা যায় অনেক কিছু রিলেটেড অনেকেই থাম্বনেইলে অফ পেইজ SEO করে। আর অফ পেইজ SEO-র কারনে যদি গিগ র্যাংকে থাকে তখন থাম্বনেইল চেইঞ্জ করলে কিন্তু সেই গিগ মাস্ট বি ফল করবে। কারণ আপনি নতুন থাম্বনেইলে সেইম কীওয়ার্ডে অফ পেইজ SEO করলেও সাথে সাথে আগের মতন র্যাংক পাবেন না। কারণ আপনি থাম্বনেইল ডিলেট করার সাথে সাথেই আর একজন সেই পজিশন টা নিয়ে নিছে।সুতরাং গিগ থাম্বনেইলে না যাওয়াই উত্তম আমি মনে করি।

সো অনেকগুলা ব্যাপার এই গিগ এডিট এর সাথে জড়িত।

আমি গিগ টাইটেল, ডেসক্রিপশন এডিট করে ৭৪ হাজার গিগের যেখানে আমার গিগ আমি খুজে পেতাম না এখন সেই কীওয়ার্ডে টপ-১০০ তে সেকেন্ড পেইজে গিগ দেখা যায়।

সো ইটস অল এবাউট ইয়োর ডীপ থট রিগার্ডিং ইয়োর স্কোপ।
ধন্যবাদ।

লেখকঃ সাবিদ হাসান আবির

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.