সেরা ১০ হরর মুভি ডাউনলোড লিংকসহ [২০২০ আপডেটেড]

غير معرف
আজ কিছু হরর মুভি নিয়ে কথা বলবো। আসলে আজকের লিস্টের মুভিগুলো ব্যক্তিগতভাবে আমার পছন্দের মুভি। তাই কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


১০. 🛡In the tall grass🛡 (2019) (Imdb:5.4)
দুই ভাই বোন মিলে বেরাতে গিয়েছিলো কোনো এক জায়গায়। হঠাৎ তারা জঙ্গলের ভিতর থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলো।কেউ বিপদে পরেছে ভেবে এগিয়ে গেলে তারাও একই বিপদে পরে। তাদেরকে যে বাচাতে আসছে তারাই বিপদে পরছে। আসলে কি সেই বিপদ আর তারা কি সেটা সামলে উঠতে পারবে। জানতে হলর এখনই দেখে ফেলুন মুভিটি।


৯.🛡Triangle🛡 (2009) (Imdb:6.9)
দুর্দান্ত এক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি বলা যায় এটিকে। মুভিটা দেখার পর অনেকের মাথার উপর দিয়ে যাবে এটি। খুব ব্রেন খাটাতে হবে মুভিটি বুঝার জন্য।আমি নিজেও ৩ বার দেখেছি শুধু কাহিনী বুঝিনি বলে। কাহিনী সংক্ষেপে বলতে গেলে স্পয়লার হযে যাবে তাই বললাম না।


৮.🛡Don’t Breath🛡 (2016) (Imdb:7.1)
বয়ফ্রেন্ডকে নিয়ে এক অন্ধ লোকের বাসায় চুরি করতে ঢুকলো এক তরুণী। কিন্ত বাসার ভিতর ঢুকার পর এক কঠিন বস্তবতার সম্মুখীন তারা। নিজেদের প্রান সংশয়ে পড়লো সবাই। আসলেই কি ওই লোকটি অন্ধ নাকি কোনো রহস্য আছে এর ভিতর। দম বন্ধ করার মতো মুহূর্ত বার বার উপহার দিবে বলেই হয়তো মুভিটির নাম রাখা হয়েছে (Don’t Breath)।


৭.🛡 It 🛡 (2017) (Imdb:7.3) 
ব্যক্তিগতভাবে এই মুভি টা আমার অনেক পছন্দের 💕একটা মুভি। এই মুভি দিয়েই আমি হরর মুভি দেখা শুরু করেছিলাম।আসলে গল্পটা বাচ্চাদের নিয়ে কিন্তু ভয় আর আতংকের মিশ্রনে বয়স্ক যে কাউকেই ভিড়মি খাওয়াতে পারে নির্দ্বিধায়। মুভিটির ব্যপক সফলতা দেখে এর দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিলো ২০১৯ সালে।


৬.🛡The Conjuring🛡 (2013) (Imdb:7.5)
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সমাদৃত হরর মুভির নাম (The Conjuring) অনেকেই হয়তো জানেন না যে এই সিরিজটা একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হযেছে। গোস্ট হান্টারের কাজ করা (Ed warren)  ও তার স্ত্রী (Lorren warren) অনেকগুলো ভৌতিক রহস্যের মিমাংসা করেছিলেন। সেইসব সত্যিকারের গল্পই উঠে এসেছে এি সিরিজটিতে। একটা অনুরোধ ভুলেও এই মুভিটি েকা দাখতে বসবেন না,, ভয় কি জিনিস, কত প্রকার ও কি কি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিবে এই সিরিজের মুভিগুলি।


৫.🛡A Quiet Place🛡 (2018) (Imdb:7.5)
জনমানবহীন একটা জায়গায় অদ্ভুত সব মন্সটার এর হাত থেকে বেচে থাকতে সংগ্রাম চালাচ্ছে একটি পরিবারের ৪ জন মানুষ। এখানে শব্দ করলেই নিশ্চিত মৃত্যু। মানুষগুলো বাচতে পারবে তো শেষমেশ। এমনই একটা গল্প নিয়ে তৈরী হয়েছে মুভিটা। মুভিটা দেখতে বসলে শেষ না করা পর্যন্ত উঠতে পারবেন না।


৪.🛡Train to Busan🛡 (2016) (Imdb:7.5)
এই মুভি নিয়ে যত বলবো ততই কম হবে। মুভিটা দেখেননি এমন মানুষ কম পাওয়া যাবে। ভয়ানক জম্বি দের দেখে যতটা না ভয় লাগে তার থেকেও ভয় লাগে। কাছের কাুকে হারানোর ভয়। যারা এখনও মুভিটা দেখেননি এখনই দেখে ফেলুন। বিশ্বাস রাখুন একটি সেকেন্ড সময়ও লস হবে না আপনার।


৩.🛡Get Out🛡 (2017) (Imdb:7.7)
প্রেমিকার বাড়িতে বেড়াতে গেলো এক যুবক।কিন্তু বাড়িতে ঢুকার পরই শুরু হলো গা ছমছমে অস্বস্তি। কিছু একটা ঝামেলা আছে, ভয়ংকর কিছু একটা অপেক্ষা করছে তার জন্য।কিন্তু কি সেটা। এমনই একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে মুভিটি।


২.🛡Tumbbad🛡 (2018) (Imdb:8.3)
এটা একটা বলিউডের মুভি যারা বলিউডের মুভি বলতে শুধু আইটেম সং আর টািগার শ্রফের উল্টাপাল্টা মারামরি বুঝেন তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি এইটা। ভৌতিক আবহের সাথে এখানে মিশে আছে লোকগাথা, হিন্দু মিথলজি। ক্যমেরার কাজ,অভিনয় আর ব্যকগ্রাউন্ড মিউজিকে আপনার হাড় হিম করা অবস্থা হতে পারে। মুভিটির শ্যুট যেখানে করা হয়েছে সেখানে গত ১০০ বছরের বেশি সময় ধরে কোনো মানুষ যায়নি, একবার ভাবুন অবস্থা।


১.🛡Dabbe🛡 এই মুভি সিরিজটিকে ধরা হয় মুভি দুনিয়ার হরর জনরার সবচেয়ে ভয়াবহ সিরিজ হিসেবে। এই সিরিজ টিতে এখন পর্যন্ত ৬ টি পর্ব আছে। তুরস্কের এই সিরিজটা এগিয়েছে (পবিত্র কুরআন) এ বর্নিত দাব্বাতুল আরদ নামে প্রানিটিকে নিয়ে।ধরা হয় এই প্রানিটি খারাপ জ্বিনদের নিয়ন্ত্রিত করে।ক্যমেরার কাজ আর শব্দ গ্রহনের মুন্সিয়ানায় মিনিটে মিনিটে শিউরে উঠতে হবে আপনাকে। (Dabbe) এযাবৎকালের সবচেয়ে ভয়ংকর সিরিজ এটা অকপটে বলে দেওয়া যায়।


এছাড়াও The Nun, Drag me to hall, Birdbox এবং The Rings দেখতে পারেন।

আপনার দেখা সেরা Horror মুভি গুলো কমেন্ট করে  বলবেন। আমার দেখা না থাকলে দেখে নিবো। 

বিঃদ্রঃ এই তালিকার কোনো মুভি ইউটিউবে নেই। যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন। 

ধন্যবাদ 💕💕💕
লেখকঃ  কাউসার আহমেদ

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.