
লক্ষ্য করে দেখলাম, এই পুরো বছর আমার একটি অর্ডারও ক্যানসেল কিংবা নেগেটিভ রিভিউ পড়েনি।
আজ এটির পিছের মূল ৪টি কারণ নিয়ে কথা বলবো, কাজে লাগাতে পারেন।
১. কমিনিউকেশন: যদি এই স্কিলটি থাকে, ক্লায়েন্টকে খুশি করা মারাত্মক সহজ। প্রজেক্টের বিষয়ে দায়িত্বের সাথে কাজ করা এবং তাকে যথাযথ কনভারসেশন করে আপনি কাজটি নিয়ে তার এক্সপেক্টেশন পূরণ করতে কতটা ডেডিকেটেড তা বোঝাতে পারলেই ক্লায়েন্ট খুশি থাকবে। আর ক্লায়েন্ট যেমনেই হোক অবশ্যই পসিটিভ মুডে কথাবার্তা বলবেন, ক্লায়েন্টের বিষয়ে নিজে নিজে রেগে যাওয়া খুবেই আনপ্রোফেশনাল। সুন্দর কমিউনিকেশন বর্তমান অর্ডার ভালো রিভিউর সাথে সাথে বাকি জীবন তার থেকে প্রচুর অর্ডার এনে দিবে। আমার অনেক ক্লায়েন্ট তাদের বন্ধুদের আমার কাছে পাঠিয়ে দেয় কাজ করাতে, তার পিছে কাজের দক্ষতার মতো কমিউনিকেশনের দক্ষতার বিশাল হাত রয়েছে।
২. স্যাটিস্ফেকশন: যখনই কোন প্রজেক্ট নিবেন, ক্লায়েন্টকে সেটি নিয়ে পরিপূর্ণ সেটিস্ফাইড করা পর্যন্ত্য থামবেন না। আমি সব সময় চেষ্টা করি যা তারা চেয়েছে তা ১০০% না দিয়ে ১১০% দিতে। এতে আমি যে রিভিউ পাবো - তা বাকি জীবন অনেক কাজে আসবে। আর সেই পরেরবার আমার কাছেই আসবে।
অনেকেই দেখা যায় রিভিশন নিয়ে বিরক্ত হয়ে যান, মনে মনে ক্লায়েন্টের ভুল ধরেন কিংবা প্রজেক্ট ভালো না লাগলে বিরক্ত হয়ে যান। ক্লায়েন্ট অনেকরকম হতে পারে এসব জেনেই যেহুতু এই জগতে এসেছি তাই এসবে বিরক্ত হওয়ার কিছু নেই, মাঝে মাঝে কয়েকটা কমপ্লেক্স ক্লায়েন্ট পেয়ে প্যারা না খেলে কেমনে হয়?
৩. কোন ক্লায়েন্ট নক দিলে, সাথে সাথে অফার না পাঠিয়ে আগে তার সাথে প্রজেক্ট বিষয়ক প্রয়োজনীয় তথ্য জেনে নিন। এতে আপনি নিজে কি করতে যাচ্ছেন তা নিয়ে পরিপূর্ণ ধারণা থাকবে সাথে ক্লায়েন্টও বুঝবে আপনি কাজটি নিয়ে সিরিয়াস। আরেকটি সুবিধা হবে, সব বিষয়ে কথা বলা থাকায় অতিরিক্ত কাজ করাবে বা এমন ধরণের সুযোগ পাবেনা।
৪. অটো-অর্ডার আসলে সেই ক্ষেত্রে ৪দিনের সময় থাকলেও প্রথমেই সবকিছু দেখে নিন, রিকোয়ারমেন্টস ইত্যাদি, শেষের দিকে করতে গেলে কোনকিছু বরাবর না হলে রিভিশন মিলিয়েও ক্লায়েন্টের সময়ের মধ্যে ডেলিভার করতে না পারার সম্ভাবনা থাকে, ক্লায়েন্টের প্রয়োজনের সময়ের পরে কাজ শেষ হলে এটি তার কোন কাজে আসবেনা, ফলাফল অর্ডার ক্যানসেল। তাই কোনো অর্ডার আসলে তখনই সেটির সবকিছু ভালো করে দেখে নিন, আপনার কাজটা কমপ্লিট করার জন্য সব দেওয়া আছে কিনা তা চেক করে - কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে তা ক্লাইন্টের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিন।
এই ৪টি জিনিস খেয়াল রাখলে আপনারা ভালো রিভিউ পাওয়া এবং অর্ডার ক্যানসেল এড়াতে পারবেন।
বিঃদ্রঃ কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলেও অর্ডার ক্যানসেল থামাতে কোন স্টেপ নিতে পারবেন না, যদি ক্লায়েন্ট এটি করতে পুরোপুরি ডেডিকেটেড হয়। এমন সময় সরে আসা শ্রেয়।
শুভ কামনা..
