চলে আসলো নতুন এআই চ্যাটবট DeepSeek

RONiB

প্রথম যখন ChatGPT এসেছিল তখনকার মতোই আলোচনা হচ্ছে DeepSeek নিয়ে।ChatGPT এর সাথে আমরা সবাই পরিচিত,এছাড়া Gemini এর মতো আরো অনেক চ্যাটবটও এসেছিল এরই মধ্যে।কিন্তু নতুন করে আলোচনা হচ্ছে DeepSeek নিয়ে।অনেকেই বলছে এটি ChatGPT এর থেকেও ভালো।আজকে এটা নিয়েই আলোচনা করবো

প্রথমে DeepSeek সম্পর্কে জেনে নেয়া যাক।DeepSeek হলো একটি চাইনিজ এআই যা আপনি ChatGPT এর মতোই ব্যবহার করতে পারবেন।আর এর পারফর্মেন্স gpt-4o এর মতোই নিখুঁত।তবে অবাক করা বিষয় হলো এই এআই মডেল ট্রেইন করতে যেই অর্থ খরচ হয়েছে তা ChatGPT এর তুলনায় অনেক কম এবং আরো একটি বিষয় হলো এটি ওপেন সোর্স। বর্তমানে সম্পূর্ণ ফ্রিতেই এটি ব্যবহার করতে পারবেন।চাইলে আপনার লোকাল কম্পিউটারেও এই মডেলটি ডাউনলোড করতে পারবেন।

এখন দেখে নেয়া যাক ChatGPT এর মতো কীভাবে ব্যবহার করবেন।

-প্রথমে chat.deepseek.com এ গিয়ে লগিন করতে হবে।

-এখন আপনি ChatGPT এর মতো ব্যবহার করতে পারবেন

-এই চ্যাট বটের একটি ফিচার হলো DeepThink।চ্যাটবটের এই মডেলটি আরো নিখুঁতভাবে আপনাকে সমাধান দিতে সক্ষম।এছাড়াও thinking টাইমে সব step by step দেখতে পারবেন

 

এছাড়াও Web Search ফিচারও পেয়ে যাবেন

 

আমার অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত মতামত:

অনেকেই বলছে এটি চ্যাটজিপিটির চেয়ে শক্তিশালী তবে আমি ব্যবহার কালে খুব বেশি পার্থক্য দেখিনি।যে সময়ে এটি উত্তর দিচ্ছিলো ওই সময় এটিকে চ্যাটজিপিটির চেয়ে ফাস্ট বলা যেতে পারে কিন্তু অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে অনেক সময় নিচ্ছিলো।এর একটি সুবিধা চ্যাটজিপিটির মতো লিমিট নেই তবে image generate,data analysis,image recognition এর মত ফিচার এখনো এটাতে নেই।এটা বর্তমানে শুধু image বা file থেকে টেক্সট পড়তে সক্ষম

 

আজ এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন

 

Join করুন: Telegram: @techztricks

The post চলে আসলো নতুন এআই চ্যাটবট DeepSeek appeared first on Trickbd.com.



from
https://trickbd.com/tech-news/3016483

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.