সামরিক, অসামরিক ও বেসামরিক বাহিনী কী? কে কাকে নিয়ন্ত্রণ করে?

RONiB

সামরিক, অসামরিক ও বেসামরিক বাহিনী কী?

✅ সামরিক বাহিনী 

সামরিক বাহিনী রাষ্ট্রের প্রতিরক্ষা ও যুদ্ধের জন্য গঠিত।

সামরিক বাহিনী বলতে – বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কে বোঝানো হয়। 

এদের মূল কাজ হলো- দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা এবং জরুরি প্রয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এবং সামরিক বাহিনীর প্রধান স্বয়ং বাংলাদেশের রাষ্ট্রপতি। 

✅ অসামরিক বাহিনী 

আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অসামরিক বাহিনীর প্রধান কাজ । অসামরিক বাহিনী বলতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কে বোঝানো হয় । অসামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 

✅ বেসামরিক বাহিনী 

বেসামরিক বাহিনী মুলত সরকার পরিচালনার জন্য কাজ করে। এর অন্তর্ভুক্ত প্রশাসনিক কর্মকর্তারা, যেমন- সরকারি শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী ইত্যাদি। এবং এই বেসামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে  বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তর থেকে। 

✅ আধা-সরকারি সংস্থা 

আধা-সরকারি সংস্থা বলতে বাংলাদেশ ব্যাংক, পেট্রোবাংলা, রেলওয়ে, বিআরটিসি, বিসিক ইত্যাদি সংস্থা  কে বোঝানো হয়। 

 

কে কাকে নিয়ন্ত্রণ করে? 

সামরিক বাহিনী নিয়ন্ত্রন করে→ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। 

অসামরিক বাহিনী নিয়ন্ত্রন করে → স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 

অসামরিক বাহিনীর মধ্যে 

  • পুলিশ বাহিনী→ আইজিপি নিয়ন্ত্রন করে থাকে। 
  • র‍্যাব → পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত, তবে নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
  • বিজিবি → স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়।

বেসামরিক প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে। 

কার ক্ষমতা কতটুকু? 

 এখন প্রশ্ন হলো, এত বাহিনী একসঙ্গে কাজ করে কীভাবে? কার ক্ষমতা কতটুকু?

রাষ্ট্রপতির ক্ষমতা –

✅ সর্বোচ্চ সামরিক ক্ষমতার অধিকারী, সেনাবাহিনীর চিফদের নিয়োগ দেন এবং জরুরি অবস্থায় সামরিক আইন জারি করতে পারেন। 

🏛 প্রধানমন্ত্রীর ক্ষমতা –

✅ প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি তদারকি করেন এবং সামরিক ও অসামরিক বাহিনীর কার্যক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। 

⚖  সংসদ ও আইনপ্রণেতাদের ভূমিকা

✅ প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করেন এবং বাহিনীগুলোর জন্য আইন প্রণয়ন করেন

বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ সকল প্রকার ডিফেন্সের চাকরির তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রস্তুতি গাইড পেতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল #CareerMessageথেকে।

আমাকে ফেসবুকে খুঁজে পেতে পারেন:
Career Message Facebook

কমেন্টে মতামত জানাবেন, এরপর কী বিষয়ে লিখবো।
ধন্যবাদ।

 

The post সামরিক, অসামরিক ও বেসামরিক বাহিনী কী? কে কাকে নিয়ন্ত্রণ করে? appeared first on Trickbd.com.



from
https://trickbd.com/education-guideline/3046140

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.