মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

RONiB

জন্ম নিবন্ধন সনদ প্রত্যেক নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। এটি পরিচয়, বয়স ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ হয়ে গেছে, এবং অনলাইন থেকে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই করার যায়। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ব্যবহার করে জন্ম নিবন্ধন যাচাই করবেন। এই পোস্টে দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজে আপনার স্মার্টফোনটি দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরী না করে শুরু করা যাক।

কেন জন্ম নিবন্ধন যাচাই করা জরুরি?

জন্ম নিবন্ধন যাচাই করার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ –

  • প্রতারণা রোধঃ অনেক ক্ষেত্রে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি করা হয়। অনলাইনে যাচাইয়ের মাধ্যমে এটি নিশ্চিত করা যায়।
  • প্রয়োজনীয় সরকারি সেবাঃ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (NID), শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদির জন্য জন্ম নিবন্ধন সনদের বৈধতা প্রয়োজন।
  • আইনি জটিলতা এড়ানোঃ ভুল বা জালিয়াতির মাধ্যমে তৈরি জন্ম নিবন্ধন সনদ ব্যবহারের ফলে আইনি সমস্যায় পড়ার ঝুঁকি থাকে।

জন্ম নিবন্ধন যাচাই করার ধাপসমূহ

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনাকে প্রথমে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যে ওয়েবসাইট থেকে আসলে এবং খুব সহজেই জন্ম নিবন্ধন মোবাইলে যাচাই করা যায়। ওয়েবসাইটটিতে ভিজিট করে কয়েকটি ধাপ সম্পন্ন করলে জন্ম নিবন্ধন যাচাই করা সম্পন্ন হবে। নিম্নে তালিকা আকারে প্রতিটি ধাপ চিত্র সহকারে দেখিয়ে দিলাম। আপনি ধাপগুলো অনুসরণ করুন এবং মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করে ফেলুন।

  • ধাপ ১ঃ প্রথমে, জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইটে ভিজিট করুন। এই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন যাচাই করা ওয়েবাইটে চলে আসবেন।
  • ধাপ ২ঃ ওয়েবাইটে ভিজিট করার পর আপনি নিচের স্কিনশটের মতোন একটি পৃষ্টা আসবে। এবার এখানে আপনাকে প্রথম ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দিন।
  • ধাপ ৩ঃ জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পর জন্ম তারিখ দিতে হবে। অনেক ক্ষেত্রে মোবাইলে জন্ম তারিখ দিতে সমস্যা হয়। কিন্তু jonmonibondhonjachai.com ওয়েবসাইট থেকে জন্ম তারিখ নির্বাচন করার সমস্যাটি সমাধান করে দিয়েছে। যা মোবাইল ব্যবহারকারীদের জন্য অনেক সহায়ক। জন্ম তারিখ ইনপুট বক্স ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন তারিখটি নির্বাচন করুন।
  • ধাপ ৪ঃ জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পরে যাচাই করুন বাটনে ক্লিক করুন।

যাচাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধন যাচাই করার প্রক্রিয়া শুরু হবে। আপনার জন, নিবন্ধনের তথ্য যদি সঠিক হয় তাহলে নিচের স্কিনশটের মতোন ফলাফল দেখতে পারবেন। অন্যথায় ইরোর আসবে।

এভাবে খুব সহজেই মাত্র চারটি ধাপ সম্পন্ন করার মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন যাচাই করে ফেলতে পারবেন। দেখলেন তো একদম সোজা। আপনার স্মার্টফোনটির মাধ্যমেই কাজটি করতে পারবেন। এখন যদি আপনি জন্ম নিবন্ধটি ডাউনলোড করতে চান তাহলে অনলাইন কপি ডাউনলোড বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন ডাউনলোড প্রক্রিয়া শুরু করুন এবং আপনার জন্ম নিবন্ধটি ডাউনলোড করে নিন।


অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা এখন আগের চেয়ে অনেক সহজ। এই পোস্টে যে ওয়েবসাইটে দিয়েছি সেই ওয়েবসাইটি এই কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করে দেয়, যা নাগরিকদের জন্য দারুণ সহায়ক। আপনি যদি জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে চান, তাহলে এখনই ওয়েবসাইটে যান এবং সহজ কয়েকটি ধাপে যাচাই করে নিন।

The post মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম appeared first on Trickbd.com.



from
https://trickbd.com/tools/3024897

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.